বিশ্বকাপের মঞ্চে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে লাল কার্ড দেখার ঘটনা সবসময়ই ফুটবলপ্রেমীদের মনে গভীর ক্ষত তৈরি করে। ২০০৬ সালের ফাইনালে ইতালির মার্কো মাতেরাজ্জিকে ঢুস মেরে জিনেদিন জিদানের বিদায় আজও অনেকের মনে পীড়া দেয়। অনেকেই মনে করেন, সেদিন জিদান মাঠে থাকলে ফ্রান্সের ভাগ্যে অন্য কিছুও ঘটতে পারত। এবার সেই একই আক্ষেপ সঙ্গী হলো এনজো ফার্নান্দেজের। ৯৩ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর আর্জেন্টিনা ১০ জনের দলে পরিণত হয়, যা সরাসরি ম্যাচের নিয়ন্ত্রণ স্পেনের দিকে ঠেলে দেয়।
১৯৭০ সাল থেকে বিশ্বকাপে কার্ডের প্রচলন শুরু হওয়ার পর এ পর্যন্ত মোট ছয়জন খেলোয়াড় ফাইনাল ম্যাচে লাল কার্ড দেখেছেন। এই তালিকায় আর্জেন্টিনার খেলোয়াড়দের আধিপত্য বেশি, মোট তিনবার আর্জেন্টাইনরা ফাইনালের মঞ্চে লাল কার্ড দেখেছেন। ১৯৯০ সালের ফাইনালে জার্মানির ইয়ুর্গেন ক্লিন্সমানকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন আর্জেন্টিনার ডিফেন্ডার পেদ্রো মোনজোন। সেই একই ম্যাচে ২২ মিনিট পর গুস্তাভো দেজোত্তি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে আর্জেন্টিনা ৯ জনের দলে পরিণত হয় এবং পশ্চিম জার্মানির কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে।
তালিকায় পরবর্তী বড় নাম জিনেদিন জিদান। ২০০৬ সালে মাতেরাজ্জিকে ঢুস মারার ঘটনায় লাইনসম্যানের নির্দেশে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। ২০১০ বিশ্বকাপে নেদারল্যান্ডসের ডিফেন্ডার জন হেইতিঙ্গা ১০৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন, যার ফলে ১০ জনের নেদারল্যান্ডস শেষ পর্যন্ত ইনিয়েস্তার গোলের কাছে হার মানে।
দীর্ঘ ১৬ বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে লাল কার্ডের ঘটনা ঘটল। ৮২ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখার পর ৯৩ মিনিটে পাও কুবারসিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এনজো ফার্নান্দেজ। তার এই বিদায়ের পর আর্জেন্টিনা আর ঘুরে দাঁড়াতে পারেনি, যা তাদের শিরোপা জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়।
ভোলার চরফ্যাশনে ইমামতির পাশাপাশি গত তিন দশক ধরে সড়কের পাশে হাজার হাজার গাছ লাগিয়ে চলেছেন…
বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের অনাপত্তি সনদ বাতিলের চিঠির পর ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে।…
সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে…
আফগানিস্তান থেকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের পর আটটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। নিরাপত্তা সূত্রের…
বাংলাদেশ পুলিশের ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।…
রাজধানীর গুলশান ও বনানী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
This website uses cookies.