ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। এই আনন্দঘন মুহূর্তে ট্রফি প্রদানের জন্য মঞ্চে উপস্থিত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রফি হস্তান্তরের পরও তিনি মঞ্চ থেকে নিচে নামতে রাজি হননি, যা নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ট্রফি প্রদান অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বারবার অনুরোধ করা সত্ত্বেও ট্রাম্প মঞ্চ ছাড়েননি। ফিফা সভাপতির সেই অনুরোধ উপেক্ষা করার বিষয়টি নিয়ে এখন ব্যাপক সমালোচনা চলছে।
ম্যাচ শেষে ট্রফি প্রদান অনুষ্ঠানে ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্প মাঠে প্রবেশ করেন। স্প্যানিশ খেলোয়াড়রা যখন ট্রফি উঁচিয়ে তাদের জয় উদযাপন করছিলেন, তখনও ট্রাম্পকে মঞ্চে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনাটি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। অনেকে বিষয়টিকে হাস্যকর হিসেবে দেখছেন।
ট্রাম্পকে ঘিরে দর্শকদের বিরূপ প্রতিক্রিয়া এই প্রথম নয়। কড়া নিরাপত্তা ব্যবস্থার কারণে স্টেডিয়ামে প্রবেশে দেরি হওয়ায় অনেক দর্শক আগেই অসন্তোষ প্রকাশ করেছিলেন। এছাড়া স্টেডিয়ামের বড় পর্দায় ট্রাম্পের ছবি ভেসে উঠলে এবং জাতীয় সংগীতের সময়ও দর্শকদের একাংশ তাকে দুয়ো দেয়।
দেশে বিচারাধীন ৪৫ লাখ মামলার চাপ কমাতে ১০টি জেলায় নতুন করে মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম…
৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ জুলিয়ান। তার…
খাবার সরবরাহ করার ফাঁকে কবিতা লিখে চীনের অন্যতম মর্যাদাপূর্ণ লু শুন সাহিত্য পুরস্কার অর্জন করলেন…
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও বর্ষার সৌন্দর্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে হবিগঞ্জের নির্ধারিত সাংস্কৃতিক…
ভারতের দিল্লিতে প্রশ্নপত্র ফাঁসের তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভ থেকে পুলিশের ওপর হামলার…
নিকারাগুয়ায় ভবিষ্যতে আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট দানিয়েল ওর্তেগা। প্রধান…
This website uses cookies.