বিশ্বকাপের শিরোপা নির্ধারণী মহারণের আগে স্পেনকে সতর্কবার্তা দিয়েছেন দেশটির কিংবদন্তি কোচ ভিসেন্তে দেল বস্ক। ২০১০ সালে স্পেনকে বিশ্বকাপ জেতানো এই কোচের মতে, আর্জেন্টিনা এমন এক প্রতিপক্ষ যারা প্রতিপক্ষকে চরম ভোগান্তিতে ফেলতে পারে এবং যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে ওস্তাদ।
স্প্যানিশ দৈনিক ‘এল পাইস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ৭৫ বছর বয়সী এই কিংবদন্তি বলেন, আর্জেন্টিনার বিপক্ষে খেলাটা সবসময়ই অত্যন্ত কঠিন। তাদের অনায়াসেই একটি ‘ভীষণ ঝামেলার প্রতিপক্ষ’ হিসেবে আখ্যা দেওয়া যায়। কারণ তারা খুব ভালো করেই জানে যে ম্যাচ জিততে হলে ঠিক কী করতে হবে।
চলতি টুর্নামেন্টে আর্জেন্টিনার লড়াকু মানসিকতার উদাহরণ টেনে দেল বস্ক সেমিফাইনালের প্রসঙ্গটি সামনে আনেন। ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও যেভাবে আর্জেন্টিনা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নিয়েছে, তা বিশেষভাবে উল্লেখ করেন তিনি। সাবেক এই স্প্যানিশ কোচ বলেন, আমার কাছে মনে হচ্ছে ফাইনালে স্পেন কিছুটা এগিয়ে থাকবে। তবে আর্জেন্টিনার অভিজ্ঞতা এবং কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার মানসিকতা নিয়ে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে।
এবারের টুর্নামেন্টে স্পেনের দুর্দান্ত পারফরম্যান্সেরও ভূয়সী প্রশংসা করেছেন দেল বস্ক। তিনি জানান, এই টুর্নামেন্টে স্পেন নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছে। তারা মাঠের খেলা নিয়ন্ত্রণ করেছে এবং একই সঙ্গে আত্মবিশ্বাস ও স্থিরতার দারুণ এক উদাহরণ সৃষ্টি করেছে।
আগামী রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের সেরা দল স্পেন।
আগস্টের মাঝামাঝি সময়ে পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। কার্ডধারীরা অন্তত ১০ ধরনের বিশেষ…
চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে তিন কোটি মার্কিন ডলার বা প্রায় ৩৬৬ কোটি টাকা…
বরিশালে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন,…
সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী…
আগামী মাসের মাঝামাঝি সময়ে সরকার পরীক্ষামূলকভাবে 'প্রবাসী কার্ড' চালু করতে যাচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে প্রবাসীদের…
কারো নেতৃত্বে এবং তার হৃদয়ের মধ্যে যদি বাংলাদেশ না থাকে তাহলে সে কিসের নেতা বলে…
This website uses cookies.