Header Premium (728×90)

Categories: জাতীয়

প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশে গুণগত পরিবর্তনের ধারা শুরু: প্রেস সচিব

সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী দাবি করেছেন যে, প্রধানমন্ত্রীর নিজের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে দেশে গুণগত পরিবর্তনের ধারার সূচনা হয়েছে। পরিবেশ দূষণ রোধ, বর্জ্যমুক্ত বাংলাদেশ গড়া এবং যেখানে-সেখানে আবর্জনা না ফেলার মতো বিষয়গুলোতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগের কথা উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী দেশের সমৃদ্ধি ও উন্নয়নের জন্য কাজ করছেন এবং এই লক্ষ্য অর্জনে তিনি প্রশাসনের কর্মকর্তা ও সংবাদকর্মীদের সহযোগিতা চেয়েছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সংসদে বলেছিলেন, সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। প্রেস সচিব প্রশ্ন রাখেন, প্রধানমন্ত্রীর এই বার্তার গুরুত্ব কয়টি পত্রিকা বা টেলিভিশনে তুলে ধরা হয়েছে। তিনি সংবাদকর্মী ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বচ্ছতা বজায় রেখে দেশের কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই গণমাধ্যম পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। তবে তিনি কিছু সাংবাদিকের পরিবেশিত সংবাদকে অপসাংবাদিকতা হিসেবে অভিহিত করেন। সম্প্রতি একটি আন্দোলনের ঘটনায় কিছু মোবাইল সাংবাদিকের উসকানিমূলক ভূমিকার নিন্দা জানিয়ে তিনি বলেন, এই সরকারের বয়স মাত্র পাঁচ মাস। বিগত ১৭ বছর ধরে দেশ ঋণে জর্জরিত ছিল এবং বিভিন্ন প্রতিষ্ঠান অকার্যকর অবস্থায় পড়ে ছিল। এই পরিস্থিতিতে অপপ্রচার থেকে বিরত থাকার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটার মাহফুজুর রহমান, উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা, সাহাদাৎ স্বাধীন এবং সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক, আশরোফা ইমদাদ ও আব্দুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার পামির।

আজ শনিবার সরকারের ‘৫ মাস পূর্তি’ উপলক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।সালেহ শিবলী বলেন, ‘প্রধানমন্ত্রী বলছেন, আমরা দেশের জন্য কাজ করছি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য কাজ করছি, এই গঠন করার জন্য আপনাদের সহযোগিতা চাই।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

আগস্টের মাঝামাঝি থেকে প্রবাসীদের জন্য চালু হচ্ছে বিশেষ প্রবাসী কার্ড

আগস্টের মাঝামাঝি সময়ে পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। কার্ডধারীরা অন্তত ১০ ধরনের বিশেষ…

2 hours ago

মিরসরাইয়ে ৩৬৬ কোটি টাকা বিনিয়োগে বস্ত্র কারখানা করবে চীনা কোম্পানি

চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে তিন কোটি মার্কিন ডলার বা প্রায় ৩৬৬ কোটি টাকা…

3 hours ago

গণভোটের রায় না মানলে সরকারকেও ব্যর্থ করা হবে: জামায়াত আমির

বরিশালে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন,…

3 hours ago

আর্জেন্টিনাকে ‘ঝামেলার প্রতিপক্ষ’ বললেন স্পেনের বিশ্বকাপজয়ী কোচ দেল বস্ক

বিশ্বকাপের ফাইনালের আগে স্পেনকে সতর্ক করেছেন ২০১০ সালে দলটিকে বিশ্বচ্যাম্পিয়ন করা কিংবদন্তি কোচ ভিসেন্তে দেল…

3 hours ago

আগামী মাসেই প্রবাসী কার্ডের পরীক্ষামূলক যাত্রা, মিলবে ১০ বিশেষ সুবিধা

আগামী মাসের মাঝামাঝি সময়ে সরকার পরীক্ষামূলকভাবে 'প্রবাসী কার্ড' চালু করতে যাচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে প্রবাসীদের…

3 hours ago

নেতৃত্বে বাংলাদেশ না থাকলে তিনি কিসের নেতা, প্রশ্ন রিজভীর

কারো নেতৃত্বে এবং তার হৃদয়ের মধ্যে যদি বাংলাদেশ না থাকে তাহলে সে কিসের নেতা বলে…

4 hours ago

This website uses cookies.