Header Premium (728×90)

বিশ্বকাপ সেমিফাইনালে হলুদ কার্ড দেখলেন ক্রিশ্চিয়ান রোমেরো

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। ৬০ বছর পর ফাইনালে খেলার অপেক্ষায় থাকা ইংলিশদের বিপক্ষে আর্জেন্টিনা লড়ছে টানা দ্বিতীয় ফাইনাল নিশ্চিত করার লক্ষ্য নিয়ে। এই হাইভোল্টেজ ম্যাচে আর্জেন্টিনার দুই সেন্টারব্যাকই এখন লাল কার্ডের শঙ্কায় রয়েছেন। লিসান্দ্রো মার্তিনেজ আগেই হলুদ কার্ড দেখেছিলেন, এবার জুড বেলিংহামকে ফাউল করায় হলুদ কার্ড দেখলেন ক্রিশ্চিয়ান রোমেরোও।

ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা না পেলেও কার্ডের লড়াইয়ে দুই দলই সমানে সমান। ৩৭ মিনিটে মেসিকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ইংল্যান্ডের এলিয়ট অ্যান্ডারসন। এর কিছুক্ষণ পরেই কাউন্টার অ্যাটাক ঠেকাতে গিয়ে জেড স্পেন্সের জার্সি টেনে ধরে হলুদ কার্ড দেখেন লিসান্দ্রো মার্তিনেজ। এর আগে ৩৫ মিনিটে অ্যান্ডারসনকে কার্ড দেখান রেফারি।

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা নিয়মিত প্রথমার্ধে গোল পেলেও সেমিফাইনালে এসে সেই ধারা আপাতত থেমেছে। কর্নার থেকে গোল করার একটি ভালো সুযোগ তৈরি হলেও জুলিয়ানো সিমিওনে গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে ফাউল করায় তা আর সফল হয়নি। ১৯ মিনিটে এমি মার্তিনেজ একটি হাফ চান্স ঠেকিয়ে দেন। এছাড়া মরগান রজার্সের একটি ক্রস থেকে গোল করার সুযোগ থাকলেও বক্সের ভেতরে কেউ না থাকায় এমি মার্তিনেজ তা সহজেই নিয়ন্ত্রণে নেন।

ইংল্যান্ড কোচ থমাস টুখেল একাদশে তিনটি পরিবর্তন এনেছেন। ফুলব্যাক পজিশনে রিস জেমস ও জেড স্পেন্সকে রাখা হয়েছে এজরি কনসা ও নিকো ও’রাইলির পরিবর্তে। এছাড়া উইঙ্গার ননি মাদুয়েকের জায়গায় এসেছেন মরগান রজার্স। অন্যদিকে আর্জেন্টিনার একাদশে রদ্রিগো দে পলের জায়গায় জুলিয়ানো সিমিওনেকে খেলানো হচ্ছে।

আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো, জুলিয়ানো সিমিওনে, এনজো ফের্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

ইংল্যান্ড একাদশ: জর্ডান পিকফোর্ড, রিস জেমস, জন স্টোনস, মার্ক গেহি, জেড স্পেন্স, এলিয়ট অ্যান্ডারসন, ডেক্লান রাইস, মরগান রজার্স, জুড বেলিংহাম, অ্যান্থনি গর্ডন ও হ্যারি কেইন।

চলতি ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা হরহামেশাই শুরুর অর্ধে গোল পেয়েছে। আলজেরিয়া ম্যাচে ১৭, অস্ট্রিয়ার বিপক্ষে ৩৮, জর্ডান ম্যাচে ১৯, আর কেপ ভার্দে ম্যাচে ২৯ মিনিটে গোলের দেখা পেয়েছিল আর্জেন্টিনা। এই ধারা ভাঙে মিশর ম্যাচে, সে ম্যাচে তারা প্রথমার্ধ শেষ করেছিল ০-১ গোলে পিছিয়ে।

এরপর সুইজারল্যান্ড ম্যাচে আবার ধারায় ফেরেন মেসিরা। সে ম্যাচে ১০ মিনিটেই গোল করেছিল আকাশি-সাদারা। সেমিফাইনালে এসে আবারও সে ধারা ভেঙে গেছে। শুরুর অর্ধে গোলের দেখা পেলেন না মেসিরা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন

রাজশাহীর ডিঙ্গাডোবায় মুদিদোকানি বারিউল ইসলাম হত্যা মামলায় পান দোকানি হানিফ আলী ও তার ভাইকে ফাঁসানোর…

2 hours ago

উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন উয়েফার মধ্যকার দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত।…

3 hours ago

ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন…

3 hours ago

মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক

ভোলার মনপুরা উপজেলায় ১০০ ইয়াবা উদ্ধারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রামনেওয়াজ লঞ্চঘাট…

3 hours ago

রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা

বলিউড তারকা রণবীর কাপুরের জন্মদিনে আলিয়া ভাট শেয়ার করলেন তাদের একান্ত ভালোবাসার মুহূর্তের ছবি, যা…

4 hours ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন…

4 hours ago

This website uses cookies.