Header Premium (728×90)

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির নতুন চেয়ারম্যান বিসিবি সভাপতি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নবগঠিত ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভা শেষে এই নতুন দায়িত্বের সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। বৈশ্বিক ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর নীতি নির্ধারণ, সমন্বয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কাজ করবে এই কমিটি।

কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন নামিবিয়া ক্রিকেট বোর্ডের ড. রুডি ভ্যান ভুরেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দেবজিত সাইকিয়া, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার টড গ্রিনবার্গ।

একই সভায় আইসিসি আরও একটি নতুন উপ-কমিটি গঠন করেছে। গভর্ন্যান্স রিভিউ কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিসিসিআইয়ের দেবজিত সাইকিয়াকে। এই কমিটির অন্য সদস্যরা হলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের ড. মোহাম্মদ মুসাজি এবং আইসিসির স্বাধীন পরিচালক ড. রোজ রিভাজ।

বৈঠকে বিসিবি সভাপতিকে বাংলাদেশের ফুল মেম্বার ডিরেক্টর হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে আইসিসি। এছাড়া মরিশাসকে আইসিসির ১১১তম সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ক্যারিবীয় ক্রিকেটকে সহায়তার লক্ষ্যে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে ১ কোটি ২৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার ঋণ প্রদানের অনুমোদন দিয়েছে আইসিসি বোর্ড।

কানাডা ক্রিকেট বোর্ডের স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে, যা পূরণ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। শ্রীলঙ্কা ক্রিকেটের সংবিধান সংস্কারের অগ্রগতি পর্যালোচনা করে দ্রুত নির্বাচন আয়োজনের তাগিদ দিয়েছে আইসিসি। একই সঙ্গে আপাতত আইসিসি বোর্ড সভায় শ্রীলঙ্কা ক্রিকেটের প্রতিনিধিত্ব করার সুযোগও থাকছে না। এছাড়া সদস্যপদের শর্ত ভঙ্গের অভিযোগে ফ্রান্স ক্রিকেটকে ‘অন নোটিশ’-এ রাখার সিদ্ধান্তও অনুমোদন করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

সেমিফাইনালে ইংল্যান্ড-আর্জেন্টিনা: একাদশে বড় পরিবর্তন আনলেন টুখেল ও স্কালোনি

বিশ্বকাপের সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। বড় ম্যাচের আগে দুই দলের কোচই তাদের…

7 minutes ago

ফুটবল বিশ্বকে কাঁদিয়ে চিরবিদায় নিলেন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা শিল্পী ডিয়েগো ম্যারাডোনা সবাইকে কাঁদিয়ে পরলোকগমন করেছেন। ৬০ বছর বয়সে তাঁর…

22 minutes ago

বিশ্বকাপের মহারণে মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড: ফিরে দেখা সেই ঐতিহাসিক দ্বৈরথ

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালের আগে ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ইংল্যান্ড ও আর্জেন্টিনার লড়াইয়ের সেই ঐতিহাসিক স্মৃতি…

36 minutes ago

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে এফবিআইয়ের সর্বোচ্চ সতর্কতা

ফকল্যান্ড যুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট ও উত্তেজনার কারণে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচটিকে চলতি বিশ্বকাপের সবচেয়ে…

52 minutes ago

জেড ক্যাটাগরির পাওয়ার গ্রিড কেন ডিএস৩০ সূচকে, উঠছে প্রশ্ন

টানা তিন বছর লোকসানে থাকা এবং লভ্যাংশ দিতে না পারায় বর্তমানে জেড ক্যাটাগরিতে থাকা কোম্পানি…

1 hour ago

মার্কিন ঘাঁটি থাকা প্রতিবেশী দেশগুলোতে হামলার অধিকার রাখে ইরান

মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে সামরিক সুবিধা দেওয়া প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে ইরান পাল্টা আঘাত হানার অধিকার রাখে…

2 hours ago

This website uses cookies.