Header Premium (728×90)

খেলাধুলা

জলঢাকায় ক্রিকেট এসোসিয়েশন এর নতুন কমিটি আত্নপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান,
বুরো চিপ,রংপুর বিভাগ:

ক্রিকেট, ক্রিড়া, মাদকমুক্ত সমাজ বিনির্মানে লক্ষ্যে নীলফামারীর জলঢাকায় ক্রিকেট এসোসিয়েশন এর নতুন কমিটি আত্নপ্রকাশ ও ৩ মাস ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

রবিবার সন্ধ্যায় জলঢাকা মিনি স্টেডিয়ামের অফিস রুমে উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটির আত্নপ্রকাশ ও ৩ মাস ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি আসিফ ইকবাল সাজু। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি
বলেন, বৃহস্পতিবার দুপুরে স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সর্বসম্মতি ক্রমে জলঢাকা উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের ৫৯ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়।

গঠিত কমিটিতে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আসিফ ইকবাল সাজুকে সভাপতি, ক্রিকেটার মিজান ইসলাম কে সহ- সভাপতি, শাহিনুর রহমান শাহিনকে সাধারণ সম্পাদক, সাদেক হোসেন খোকাকে সহ: সাধারণ সম্পাদক এবং আব্দুল্লাহ আল হাদি ও নিশান ইসলাম কে সাংগঠনিক সম্পাদক করে ৫৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এসময় নব নির্বাচিত সভাপতি সাজু জলঢাকা উপজেলার ক্রিকেট কে এগিয়ে নিতে ও ৩ মাস ব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে সকলের সহযোগিতা কামনা করেন।

editor

Recent Posts

হরিরামপুরে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলার গালা ইউনিয়নে এই…

17 minutes ago

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার বকেয়া কর দ্রুত আদায়ের নির্দেশ হাইকোর্টের

পুনর্মূল্যায়নের পর পাঁচটি করবর্ষের বিপরীতে দাবি করা ৬৬৬ কোটি টাকা বকেয়া কর গ্রামীণ কল্যাণের কাছ…

21 minutes ago

দুই নায়িকার মধ্যে গভীর বন্ধুত্ব সম্ভব নয় বলে মত রানী মুখার্জির

বলিউডের প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ পরিবেশে ২ জন নায়িকার মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠা কঠিন বলে মনে…

27 minutes ago

আইনের শাসন ও স্থিতিশীলতায় বিএনপি বিশ্বাসী: রুহুল কবির রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাসী।…

1 hour ago

যুক্তরাজ্যে ভুয়া আশ্রয় আবেদনের অভিযোগে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩

যুক্তরাজ্যে সমকামী পরিচয়ে ভুয়া আশ্রয় আবেদনের অভিযোগে বাংলাদেশি সংগীতশিল্পী সাজ্জাদ মিয়াসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ…

1 hour ago

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আয়োজিত মতবিনিময়…

1 hour ago

This website uses cookies.