Header Premium (728×90)

রাজনীতি

সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে : বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু

স্টাফ রিপোর্টার রংপুর: আজ (২৭ জানুয়ারী) সোমবার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে রংপুর মহানগর বিএনপি’র কর্মী সম্মেলনে
বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যৌক্তিক সময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের সব সংকট কেটে যাবে।

তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা রয়েছে। তারা দ্রুততম সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে দেশকে গণতন্ত্রমুখী করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে।

বিএনপি’র ভাইস চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু সদস্য সন্তানতুল্য। তারা গণঅভ্যুত্থানের সাথে জড়িত ছিল। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। তা না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বাজার ব্যবস্থা স্বাভাবিক হবে না। ষড়যন্ত্রকারীদের দমিয়ে রাখাও সম্ভব হবে না।

তিনি বলেন, অনেকেই শিশুসুলভ বক্তব্য দেন। এগুলো প্রত্যাহার করেন। আপনাদের জন্মের অনেক আগেই বিএনপি কয়েকবার ক্ষমতায় এসেছে। আপনারা যখন শিশু ছিলেন, তখনই বিএনপি আন্দোলনে নেমেছে। ১৫ বছর পরে আপনারা আন্দোলন করলেন। সবাই আপনাদের সঙ্গে অংশগ্রহণ করেছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, আপনি সম্মানিত মানুষ। এমন কোন কাজ করবেন না, যাতে আপনার ওপর দেশের মানুষের মনে সন্দেহ সৃষ্টি হয় ও আপনার সম্মান বিনষ্ট হয়। আপনার ওপর এখনো বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর আস্থা আছে। সেই আস্থা নষ্ট করবেন না। আপনাকে কেউ না কেউ ব্যবহার ও কলঙ্কিত করতে চাচ্ছে। এই জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে।

বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, বিএনপি সব সময়ই নির্বাচনমুখী দল, যেকোনো সময় নির্বাচন হলেই বিএনপি অংশগ্রহণের জন্য প্রস্তুত রয়েছে। কোনো ষড়যন্ত্র করে বিএনপিকে আর দমিয়ে রাখা যাবে না।

মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে অনুষ্ঠানে রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল হক ও মহানগর বিএনপি’র সদস্যসচিব মাহফুজুন নবী ডনসহ স্থানীয় নেতা কর্মীরা সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

editor

Recent Posts

সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সংগ্রহ

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ২২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এই…

12 hours ago

৫ বছর পর ন্যান্সি ও জাহিদ নিরবের দ্বৈত গান ‘দিওয়ানা দিল’

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর আবারও দ্বৈত কণ্ঠে গান গাইলেন নাজমুন মুনিরা ন্যান্সি ও জাহিদ…

12 hours ago

তুরস্কে পর্যটকবাহী বাস ও টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশে একটি পর্যটকবাহী বাস ও উদ্ধার কাজে ব্যবহৃত টো ট্রাকের সংঘর্ষে অন্তত…

12 hours ago

পিরোজপুরে ডেঙ্গু ও কিশোর গ্যাং দমনে প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের সেবার মানোন্নয়ন ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ…

12 hours ago

জাতীয় ক্রিকেট লিগে একদিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে পাঁচ ব্যাটার পেয়েছেন সেঞ্চুরির দেখা। ঢাকা, চট্টগ্রাম ও…

12 hours ago

দিল্লির রাজপথে প্রতিবাদের ভূত যেভাবে মোদি সরকারকে তাড়া করছে

১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে পরিষ্কার যে, বিজেপি সরকার জনগণের ভিন্নমতের প্রতি চরম আতঙ্কিত।…

12 hours ago

This website uses cookies.