ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর আঁতাত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর ফকিরাপুলে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন। এ বিষয়ে বিএনপি ইতোমধ্যে প্রয়োজনীয় নথিপত্র ও তথ্যপ্রমাণ সামনে এনেছে বলেও তিনি উল্লেখ করেন।
দেশে নতুন করে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না বলে হুশিয়ারি দেন রিজভী। তিনি বলেন, বিরোধীদের অপপ্রচার ও উস্কানিতে কান না দিয়ে সরকার পূর্ণ দায়িত্বশীলতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।
সরকারের বিভিন্ন অর্জন তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, বিশ্ব ক্ষুধা সূচকে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে, যা সরকারের সঠিক নীতির প্রতিফলন।
উক্ত কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ দলের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পিএইচপি প্রোগ্রামিং ভাষার জটিল নিরাপত্তা ত্রুটির সুযোগ নিয়ে বিশ্বজুড়ে সাইবার হামলার চেষ্টা চলছে। এ পরিস্থিতি…
শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিকভাবে দক্ষ ও বাস্তবমুখী করে গড়ে তুলতে ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন…
খুলনা মেট্রোপলিটন পুলিশ আয়োজিত সুধী সমাবেশে আইজিপি মো. আলী হোসেন ফকির পুলিশের ভূমিকা ও জনবান্ধব…
মাঠপর্যায়ে কৃষকের পণ্যের ন্যায্যমূল্য না পাওয়া এবং রাজধানীসহ বড় শহরগুলোতে মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ে তীব্র…
জাহাজভাঙা শিল্পের মালিকদের দাবির মুখে সরকার এই শিল্পকে লাল থেকে কমলা শ্রেণিতে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে,…
জার্মানির বাভারিয়া অঞ্চলে নাৎসি কর্মকর্তা ও অ্যাডলফ হিটলারের অবকাশযাপনের জন্য ব্যবহৃত ঐতিহাসিক ভবন ‘ঈগলস নেস্টে’…
This website uses cookies.