জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, জনগণ তাদের ভোট দিলেও তা ছিনিয়ে নেয়া হয়েছে। তিনি বলেন, জনগণ তাদের কাছে অভিযোগ করে জানায় যে তারা ভোট দিয়েছিলেন, কিন্তু জামায়াত তা রক্ষা করতে পারেনি। তখন তাদের নিজেদের দুর্বলতার কথা স্বীকার করতে হয়। শুক্রবার ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনটি দুটি ভাগে বিভক্ত ছিল। সকাল ৯.৪৫টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনী সেশনে ২০২৭-২০২৮ সেশনের জন্য ঢাকা মহানগরী উত্তর আমীর নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেনের পরিচালনায় এবং নুরুল ইসলাম বুলবুল এমপি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আ. সবুর ফকিরের সহায়তায় অনুষ্ঠিত এই নির্বাচনে ১৩ সহস্রাধিক রুকন সদস্য ভোট প্রদান করেন।
ডা. শফিকুর রহমান রুকনদের উদ্দেশে বলেন, জাতীয় নির্বাচনে দলের ভুলত্রুটি ও দুর্বলতা চিহ্নিত করা সম্ভব হয়েছে এবং ভবিষ্যতে যাতে একই ভুলের পুনরাবৃত্তি না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রাচীর গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, দেশ কুরআনের ভিত্তিতে পরিচালিত হবে এবং তারা আর তামাশা দেখে বসে থাকবে না; যেখানে সামর্থ্য থাকবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।
সংগঠনের বর্তমান ও অতীত অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, একসময় দুই মহানগরীর অবস্থাই দুর্বল ছিল, যা পরবর্তীতে ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে আজকের অবস্থানে এসেছে। তিনি রুকনদের সম্পদের সঠিক ব্যবহার ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের তাগিদ দেন। তিনি কুরআনের আয়াতের আলোকে মৃত্যু ও পরকালীন জীবন নিয়েও আলোচনা করেন এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার রুকনিয়াতকে পদ-পদবি নয়, বরং জীবনের নীতি-নৈতিকতার মান হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, রুকন হিসেবে দায়িত্বশীলতা বাড়াতে হবে, কারণ সংগঠনের শক্তি রুকনদের রুহানিয়াতের ওপর নির্ভরশীল। আসন্ন মেয়র ও কাউন্সিলর নির্বাচনে শক্ত ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, রুকন সংখ্যা বৃদ্ধির পাশাপাশি মানের দিক থেকেও শৃঙ্খলাবদ্ধ ও উন্নত হতে হবে। সম্মেলনে আরও বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন ও নুরুল ইসলাম বুলবুল এমপি।
ডা. শফিকুর রহমান বলেন, আমাদের মূল টার্গেট হলো আল্লাহর জান্নাতে যাওয়া। আমি বিশ্বাস করি, যারা দিন আনে দিন খায়, আল্লাহর পথে তাদের অবদানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ৭০ ভাগ মানুষ অংশগ্রহণ করেছে, যারা দিন আনে দিন খায়। জামায়াত আমীর রুকনদের উদ্দেশে অতীত সময়ে সংগঠনের দায়িত্বশীলদের সংগঠন পরিচালনায় নিজেদের জী
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে ৪৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ডিএমপির পক্ষ থেকে…
যুদ্ধক্ষেত্রের এক ধ্বংসস্তূপে দুই পা হারিয়ে আট মাসের বেশি সময় ধরে একটি ছোট গর্তে লুকিয়ে…
ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে ঢাকায় ফেরত পাঠানো…
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রাজমিস্ত্রি আব্দুল হালিমের পাঁচ মাস বয়সী শিশু আব্রাহাম জন্মগত হৃদরোগে আক্রান্ত। তার…
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন এখন অনেকটা ঝুঁকিমুক্ত। বর্তমানে লন্ডনে মেয়ের বাসায়…
সৌদি আরবের বিভিন্ন কারাগারে প্রায় সাড়ে সাত হাজার বাংলাদেশি বন্দী আছেন। এছাড়া দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকর…
This website uses cookies.