কৃত্রিম সংকট সৃষ্টি করে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানোর অভিযোগ তুলে সরকারের তীব্র সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। সোমবার (৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি দাবি করেন, বাজারে কারসাজির মাধ্যমে সংকট তৈরি করা হলেও তা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিয়ে সরকার উল্টো দাম বাড়িয়ে দুর্বৃত্তদের স্বার্থ রক্ষা করছে।
গাজী আতাউর রহমান জানান, বাজারে কৃত্রিম সরবরাহ সংকটের অজুহাতে রোববার সন্ধ্যা থেকে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। অথচ গত মাসে একই পরিমাণ এলপিজির দাম ছিল ১ হাজার ৫৮৫ টাকা এবং চলতি বছরের জানুয়ারিতে তা ছিল ১ হাজার ২৫৩ টাকা। তিনি এলপিজির মূল্যবৃদ্ধির ধারাবাহিকতা তুলে ধরে বলেন, ফেব্রুয়ারি মাসে ১০৩ টাকা, এপ্রিল মাসে যুদ্ধ শুরুর পর দুই দফায় ৫৯৯ টাকা বাড়ানো হয়েছিল। যদিও জুন ও জুলাই মাসে প্রায় ৪০০ টাকা কমানো হয়, তবে আগস্টে পুনরায় ৭০ টাকা বৃদ্ধি পায়। সেপ্টেম্বরে ১৩ টাকা কমানোর পর এবার একবারে ২৫২ টাকা দাম বাড়ানো হলো।
ইসলামী আন্দোলনের এই নেতা অভিযোগ করেন, এলপিজি সরবরাহের তথ্য পর্যালোচনা করলে দেখা যায় দেশে প্রকৃতপক্ষে গ্যাসের কোনো ঘাটতি ছিল না। বরং বাজারের কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে সরকার তাদের চাহিদা অনুযায়ী দাম বাড়িয়ে দিয়েছে। দেশের প্রায় এক কোটি মানুষ রান্নার কাজে এলপিজির ওপর নির্ভরশীল হওয়ায় এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে বড় ধরনের প্রভাব ফেলবে বলে তিনি মন্তব্য করেন।
বিবৃতিতে তিনি দুর্বৃত্তদের স্বার্থে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ানোর এ প্রক্রিয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে উল্লেখ করেন। মাওলানা গাজী আতাউর রহমান অবিলম্বে এলপিজির বর্ধিত দাম প্রত্যাহার এবং বাজার কারসাজির সঙ্গে জড়িতদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ১৮: ১৪আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১৮: ২৪
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে…
নভেম্বর মাসের জন্য এশিয়ার বাজারে অপরিশোধিত তেলের দাম অপ্রত্যাশিতভাবে কমিয়েছে সৌদি আরব। ২০২০ সালের জুনের…
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির তারিখ পুননির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০ থেকে…
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সাপ্তাহিক ছুটির…
রাজধানীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) গুরুত্বপূর্ণ পদ দখলে নিতে কর্মকর্তাদের ‘ফ্যাসিস্টের দোসর’ হিসেবে প্রচার…
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে…
This website uses cookies.