সরকারের ভেতরে থাকা একটি চক্র আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সোমবার রাজধানীর বিজয়নগরে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত আয়োজিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারের প্রচ্ছন্ন ইঙ্গিত ছাড়া সারা দেশে একযোগে আওয়ামী লীগের ঝটিকা বিক্ষোভ, বাসে আগুন ও সহিংসতা চালানো অসম্ভব। প্রশাসনের সব পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের তালিকা থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে বরং সরকারের ভেতরে লুকিয়ে থাকা একটি চক্র পেছনের দরজা দিয়ে দলটিকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে বলে তিনি দাবি করেন।
জামায়াত নেতা অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে নিরীহ নেতাকর্মীদের বাড়ি থেকে তুলে এনে আওয়ামী লীগের ব্যানারে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হচ্ছে। তিনি বলেন, অতীতে আওয়ামী লীগ যেভাবে জামায়াতের ওপর মিথ্যা ট্যাগ লাগাত, বর্তমান প্রশাসনের একাংশও বিরোধী মত দমনে সেই পুরোনো ফ্যাসিবাদী পন্থা অনুসরণ করছে।
জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির তীব্র সমালোচনা করে তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাসের মাথায় তিনবার তেলের দাম বাড়িয়েছে। রাষ্ট্র কোনো মুনাফালোভী লিমিটেড কোম্পানি নয় যে ভর্তুকির অজুহাতে জনগণের পকেট কেটে দুর্নীতিবাজদের সুবিধা দেওয়া হবে। তিনি জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ এবং বিরোধী দলের পরামর্শ মেনে জাতীয় সংকটের টেকসই সমাধানের দাবি জানান।
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৪৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ০০
পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের পাঁচ মাস অতিক্রান্ত। প্রশাসনিক নীতি নির্ধারণ, শিল্প ও জমি নীতি নিয়ে…
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ইআইআইএন নম্বরের বিপরীতে নিবন্ধিত সিম কার্ড সচল ও…
রাজবাড়ীর পাংশায় কাতারপ্রবাসী আনিছুর রহমানের স্ত্রী রুনা খাতুন হত্যা মামলায় মিলন শেখ নামে এক যুবককে…
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পর্ষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম…
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন…
রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী শিল্পাঞ্চলগুলোতে বিদ্যুৎ সরবরাহ আধুনিকায়ন করতে ২০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন…
This website uses cookies.