সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড় এলাকায় শনিবার দুপুর ২টার দিকে ঢাকা থেকে রংপুরগামী লংমার্চের পথসভায় জামায়াতে ইসলামীর আমীর ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের এই আন্দোলন কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর জন্য নয়। আমরা ১৮ কোটি মানুষের দাবি আদায়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছি এবং এই দাবি আদায় করেই ঘরে ফিরব, ইনশাআল্লাহ।
সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে শফিকুর রহমান বলেন, বর্তমানে ৮ দফা দাবি নিয়ে আমরা মাঠে আছি। কিন্তু এই ৮ দফা যদি এক দফায় পরিণত হয়, তবে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠবে। সেই পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগেই সরকারের উচিত ৮ দফা বাস্তবায়ন করা। দাবি মানতে ব্যর্থ হলে এক দফা নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়ে তিনি বলেন, আমরা কোনো কিছুতেই পরোয়া করব না।
পথসভায় আসার পথে সাধারণ মানুষের সমর্থনের কথা উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, সড়কের দুই পাশ থেকে অসংখ্য মানুষ এক আঙুল দেখিয়ে এক দফার প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন রাখেন, আপনারাও কি এক দফা চান? এতে সবাই সমস্বরে সম্মতি প্রকাশ করেন। তিনি উপস্থিত সবাইকে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার এবং ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
পথসভায় বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিএনপি সর্বক্ষেত্রে দলীয়করণের মাধ্যমে দেশে এক দলীয় শাসন কায়েম করেছে। তিনি বলেন, আমরা ভয় পাই না, কারণ আমরা চব্বিশের সন্তান। চব্বিশের গণঅভ্যুত্থানে আপনারা প্রমাণ করেছেন বাংলাদেশে কোনো স্বৈরাচারের জায়গা নেই। তিনি আরও বলেন, তেল, গ্যাস, বিদ্যুৎ এবং কৃষকের সার নিশ্চিত করতে ব্যর্থ হলে এই সরকারও স্বৈরাচার হয়ে উঠবে। এসব দাবি আদায়ের লক্ষ্যেই লংমার্চ চলছে এবং অনতিবিলম্বে ঢাকা শহরে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে তিনি সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।…
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদহার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখবে—এমন আশঙ্কায় বুধবার আন্তর্জাতিক…
চীনের লাইভস্ট্রিম শপিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন সুপারস্টার লি…
কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা জানিয়েছেন। ঐতিহাসিক এই সফরে…
পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। তিনি আফগানিস্তানের…
This website uses cookies.