Header Premium (728×90)

Categories: রাজনীতি

উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী: এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্য আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জন্য নাসীরুদ্দীন পাটওয়ারীকে দলীয় মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে এই প্রার্থীদের নাম ঘোষণা করেন।

প্রার্থী ঘোষণার আগে এনসিপি ঢাকার দুই মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের নিয়ে একটি সমন্বয় সভা করে। সভায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম নেতাকর্মীদের নির্বাচনী কার্যক্রম পরিচালনার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডের নাগরিক সমস্যা চিহ্নিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এছাড়া জুলাই মাসে সংঘটিত আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সম্পৃক্ততা বজায় রাখার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার বিষয়ে সতর্ক থেকে কড়া নজরদারি রাখতেও নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন এনসিপির আহ্বায়ক। সভায় এনসিপির ঢাকা দক্ষিণ মহানগরের আহ্বায়ক ইসহাক সরকার এবং ঢাকা উত্তর মহানগরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ

বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার…

28 minutes ago

গ্রাম ও শহর: জীবনযাত্রার ভিন্নতা, শিশুদের স্বাস্থ্যে এগিয়ে গ্রাম

শহরের যান্ত্রিকতা ও দূষণ যখন মানুষের জীবনকে জটিল করে তুলছে, তখন গ্রামের নির্মল পরিবেশ, সামাজিক…

33 minutes ago

উখিয়ায় বিজিবিকে লক্ষ্য করে গুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার…

50 minutes ago

আজ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস

ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী ও প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস…

53 minutes ago

হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজ উদ্ধারে ইরানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নিউ ইয়র্কে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজগুলো উদ্ধারে…

1 hour ago

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম দিল ইরান

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরান তার শর্তগুলো মেনে নিতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা…

1 hour ago

This website uses cookies.