অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে গ্রেপ্তার করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দাবি করেন, আসিফ নজরুল সরকারের ভেতরে বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি করেছেন এবং নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন।
সম্প্রতি এক আলোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তিনি শিক্ষক হিসেবে আসিফ নজরুলকে সম্মান করেন, তবে ব্যক্তিগতভাবে তাকে বিশ্বাস করেন না। তিনি আসিফ নজরুলকে উদ্দেশ্য করে 'দুই নম্বর লোক', 'ভণ্ড', 'প্রতারক' ও 'মিথ্যাবাদী' হিসেবে অভিহিত করেন।
পাটওয়ারীর অভিযোগ, সরকার গঠনের পর রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার বিষয়ে আসিফ নজরুল প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা রাখেননি। তিনি বলেন, 'আমি আসিফ নজরুলকে এ জন্য দেখতে পারি না। তিনি আমাকে বলেছিলেন, সরকার গঠন হওয়ার পরে রাষ্ট্রপতিকে সরাবেন।'
এছাড়া সরকার গঠনের প্রক্রিয়ায় আসিফ নজরুলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এই এনসিপি নেতা। তিনি অভিযোগ করেন, সরকার গঠনের সময় তিনি বিভিন্ন বিষয়ে 'ভেতরে ভেতরে ঘুঁটি খেলার' চেষ্টা করেছিলেন। জুলাই সনদ ও ঘোষণাপত্রসহ বিভিন্ন বিষয়ে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের সঙ্গে আলোচনার সময় আসিফ নজরুল নানা পরিবর্তনের চেষ্টা করেছিলেন বলেও দাবি করেন তিনি।
আন্দোলন পরবর্তী সময়ে আসিফ নজরুলের কর্মকাণ্ডের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সেনানিবাসে যাওয়ার সময় তিনি নিজেকে ছাত্রদের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়েছিলেন। তবে বঙ্গভবনে যাওয়ার সময় তাকে বাইরে বসিয়ে রাখা হয়েছিল এবং ভেতরে নেওয়া হয়নি। তিনি আরও যোগ করেন, সেদিন তিনি যদি ভেতরে ঢুকতে পারতেন, তবে হয়তো সরকারই গঠন হতো না।
এ ছাড়া অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকালে আসিফ নজরুলের গবাদি পশু পালনের প্রসঙ্গ টেনেও সমালোচনা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, 'তিনি ইন্টেরিমের টাইমে ছাগল পালতে যাবেন কেন, গরু পালতে যাবেন কেন?'
বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার…
শহরের যান্ত্রিকতা ও দূষণ যখন মানুষের জীবনকে জটিল করে তুলছে, তখন গ্রামের নির্মল পরিবেশ, সামাজিক…
কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার…
ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী ও প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস…
নিউ ইয়র্কে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজগুলো উদ্ধারে…
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরান তার শর্তগুলো মেনে নিতে যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের সময়সীমা…
This website uses cookies.