৭ দফা দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত এক জরুরি প্রস্তুতি সভা শেষে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর সকাল সাতটায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে লংমার্চ শুরু হবে। সেখানে সকাল আটটা পর্যন্ত উদ্বোধনী সভা অনুষ্ঠিত হবে। এরপর লংমার্চটি গাজীপুরের ভোগরাপাড়া, টাঙ্গাইলের নগর জালফৈ, সিরাজগঞ্জ চৌরাস্তা, বগুড়ার চারমাথা ও গাইবান্ধার পলাশবাড়ীতে পাঁচটি পথসভা সম্পন্ন করবে। সবশেষে রংপুর জিলা স্কুলে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।
হামিদুর রহমান আযাদ জানান, বিরোধী দলের আগের ছয় দফার সঙ্গে দুর্নীতি, দখলবাজি ও চাঁদাবাজি বন্ধের দাবি যুক্ত হয়ে এখন তা সাত দফায় উন্নীত হয়েছে। তিনি অভিযোগ করেন, সরকার জনস্বার্থ, দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়েছে। গ্যাস ও সার সংকটের কারণে শিল্পকারখানা বন্ধ হওয়া এবং খাদ্য সংকটের আশঙ্কার বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।
সরকারের সমালোচনা করে আযাদ বলেন, জ্বালানি তেলের দাম না বাড়ানোর নির্বাচনী অঙ্গীকার সরকার রক্ষা করতে পারেনি। এছাড়া বিরোধী দলের দেওয়া টাস্কফোর্স গঠনের প্রস্তাব ও ১০টি সুনির্দিষ্ট পরামর্শ সরকার আমলে নেয়নি। আইনশৃঙ্খলার অবনতি ও গুম-খুনের ঘটনার উল্লেখ করে তিনি বলেন, বিরোধী দলের পাঁচজন নেতা-কর্মী খুন হয়েছেন এবং খুলনার মিরাজ শেখের এখনো কোনো সন্ধান মেলেনি।
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়াজী এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যভুক্ত অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের অনাপত্তি সনদ বাতিলের চিঠির পর ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে।…
সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে…
আফগানিস্তান থেকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের পর আটটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। নিরাপত্তা সূত্রের…
বাংলাদেশ পুলিশের ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।…
রাজধানীর গুলশান ও বনানী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বাংলাদেশ পুলিশের উদ্যোগে আয়োজিত কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন দশমিনার আরিফ…
This website uses cookies.