সমাজ থেকে ধর্ষণ ও নারী নির্যাতনসহ সব ধরনের অপরাধ মুছে ফেলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার (১২ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে রিজভী বলেন, নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। এই প্রক্রিয়ায় মহিলা দলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন, বর্তমানে বিএনপি ক্ষমতায় রয়েছে, আর দলের প্রতিটি নেতাকর্মীই সরকারের অংশ। তিনি স্পষ্ট করেন যে, সরকারের অংশ হওয়ার জন্য কেবল কোনো পদ-পদবি থাকা আবশ্যক নয়।
মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর সরকারে আপনাদের রক্ত ও ঘাম মিশে আছে, তাই আপনারা এই সরকারেরই অংশ। নারীর ক্ষমতায়নে সরকারের নেওয়া 'ফ্যামিলি কার্ড' কর্মসূচিকে তিনি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন। এই কর্মসূচি সফল করার পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তায় সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মহিলা দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান রুহুল কবির রিজভী।
শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে নভেম্বর-ডিসেম্বরের পরিবর্তে আগামী বছরের জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি)…
আফগানিস্তানের কান্দাহার, পাকতিয়া ও খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায়…
মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সরকার তা সমন্বয় করতে বাধ্য হয়েছে। পরিস্থিতি…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষার্থীদের…
আন্দালুসের বিশিষ্ট সুফি সাধক আবু ইয়াকুব ইউসুফ ইবন ইয়াখলাফ আল-কুমির জীবন ও আধ্যাত্মিক সাধনার অনন্য…
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।…
This website uses cookies.