Header Premium (728×90)

Categories: রাজনীতি

চলতি মাসেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

চলতি মাসেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, নির্বাচনের কর্মপরিকল্পনা তৈরির কাজ দ্রুতগতিতে চলছে এবং আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

নির্বাচন কমিশন ভোটকে নিরাপদ, নিরপেক্ষ ও সুশৃঙ্খল করার লক্ষ্যে সব ভোটকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা করছে। নজরদারি বাড়াতে বডি-ওর্ন ক্যামেরার ব্যবহার বাড়ানোর পাশাপাশি দ্রুত তথ্য পেতে ড্রোন ব্যবহারেরও চিন্তা করছে কমিশন। এছাড়া ভোটকেন্দ্রের অবকাঠামোগত সমস্যা সমাধান, ভুল তথ্য মোকাবিলা এবং নারী, প্রতিবন্ধী ও গর্ভবতী ভোটারদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করার বিষয়গুলো পরিকল্পনায় রাখা হয়েছে।

নির্বাচন কমিশনার জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে এই প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা রয়েছে। ব্যয় সংকোচনের কথা মাথায় রেখে মেয়াদ অনুযায়ী পর্যায়ক্রমে সিটি করপোরেশন ও পৌরসভাসহ অন্যান্য নির্বাচন ধাপে ধাপে আয়োজন করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা থাকায় নভেম্বর ও ডিসেম্বর মাসের ব্যস্ততা বিবেচনায় নিয়ে পরীক্ষার সময় বাদ দিয়ে নির্বাচনের তারিখ নির্ধারণের বিষয়টি কমিশন গুরুত্ব দিচ্ছে।

এদিকে ভোটার এলাকা স্থানান্তরের আবেদনের শেষ সময় আজ সোমবার। মাঠপর্যায়ে ইসির নির্দেশনা অনুযায়ী, ১০ই সেপ্টেম্বরের মধ্যে এসব আবেদন নিষ্পত্তি করা হবে এবং এরপর ভোটার তালিকা মুদ্রণের জন্য পাঠানো হবে। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত হয়েছে, যা আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে গেজেট আকারে প্রকাশ করা হবে। এতে পোস্টার, বিলবোর্ড ব্যবহার এবং সরকারি সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে প্রচারণার ওপর বিধিনিষেধসহ বিভিন্ন শাস্তিমূলক বিধান রাখা হয়েছে।

জামায়াতে ইসলামীর ৯ দফা দাবি প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন অরাজনৈতিকভাবে হওয়া জরুরি এবং আইন অনুযায়ী কমিশন কাজ করছে। এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি জানান, নিরপেক্ষতা রক্ষার স্বার্থে শিক্ষকদের ভোটের দায়িত্ব থেকে বাইরে রাখার বিষয়টি কমিশন ভাবছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ৯০ দিনের মধ্যে আয়োজনের প্রস্তুতি চলছে এবং সেখানে তথ্যপ্রযুক্তিনির্ভর পোস্টাল ভোটিংয়ের পরিকল্পনা রয়েছে। চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিলের বিষয়ে তিনি জানান, আদালতের আদেশের কপি এখনো কমিশনের হাতে পৌঁছায়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন উয়েফার মধ্যকার দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত।…

38 minutes ago

ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন…

52 minutes ago

মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক

ভোলার মনপুরা উপজেলায় ১০০ ইয়াবা উদ্ধারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রামনেওয়াজ লঞ্চঘাট…

53 minutes ago

রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা

বলিউড তারকা রণবীর কাপুরের জন্মদিনে আলিয়া ভাট শেয়ার করলেন তাদের একান্ত ভালোবাসার মুহূর্তের ছবি, যা…

1 hour ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন…

1 hour ago

সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায়

বিয়ের দেড় বছরের মাথায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা গেছেন চিকিৎসক আঁচল রায়।…

2 hours ago

This website uses cookies.