নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় সরব হয়েছেন স্থানীয় বিএনপি নেতা মো. আনোয়ার হোসেন আসাদ। তিনি বর্তমানে দুর্গাপুর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দলটির সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা ছাত্রদলের তুখোড় নেতা হিসেবেও সক্রিয় ছিলেন।
দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে রাজপথের আন্দোলন-সংগ্রামে নিয়মিত উপস্থিত থাকার পাশাপাশি দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর কারণে তৃণমূল পর্যায়ে তিনি একজন পরীক্ষিত নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন। তাঁর অনুসারীদের দাবি, গত প্রায় ১৭ বছর ধরে বিভিন্ন মামলা-মোকদ্দমা ও জেল-জুলুমের প্রতিকূলতা মোকাবিলা করেও তিনি দলীয় কর্মকাণ্ডে অবিচল ছিলেন। স্থানীয় কর্মীদের বিপদে-আপদে সহযোগিতা করার মাধ্যমে তিনি তৃণমূলে নিজস্ব গ্রহণযোগ্যতা তৈরি করেছেন বলে দলীয় কর্মীরা মনে করেন।
আনোয়ার হোসেন আসাদ জানান, রাজনীতিতে পদ-পদবির চেয়ে তিনি মানুষের ভালোবাসা এবং দলের জন্য কাজ করাকেই বেশি গুরুত্ব দেন। তিনি বলেন, "দলের প্রতি আনুগত্য ও নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা সবসময়ই করেছি। বিএনপি যদি আমাকে দলীয় মনোনয়ন দেয়, তাহলে জনগণ ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একটি জনবান্ধব, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী উপজেলা গঠনে কাজ করতে চাই।"
তৃণমূলের অনেক কর্মী মনে করেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও ত্যাগী নেতৃত্বের কারণে আসন্ন নির্বাচনে তিনি অন্যদের চেয়ে আলাদা অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। বর্তমানে তিনি দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।
চীনের লাইভস্ট্রিম শপিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন সুপারস্টার লি…
কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা জানিয়েছেন। ঐতিহাসিক এই সফরে…
পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। তিনি আফগানিস্তানের…
আন্তর্জাতিক বাজারে টানা সাত দিন ধরে জ্বালানি তেলের দাম কমছে। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের…
মানবজাতির জন্য ন্যায় ও সাম্য প্রতিষ্ঠার এক অনুপম আদর্শ হিসেবে মহানবী মুহাম্মাদ (সা.)-এর জীবনকে তুলে…
This website uses cookies.