Header Premium (728×90)

রাজনীতি

ভান্ডারিয়ায় পৌর নির্বাচনে নৌকা জিতলে সকলের ট্যাক্স পরিষদের ঘোষনা উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম

পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মেয়র পদে জিতলে পৌরবাসীর সব ট্যাক্স মওকুফ করে তাদের হয়ে নিজেই সরকারের রাজস্ব খাতে তা পরিশোধ করার ঘোষণা দিলেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম। শুক্রবার বিকেলে উপজেলার রিজার্ভ পুকুর পাড়ে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন।

তিনি জানান, আগামী ১৭ই জুলাই ভান্ডারিয়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে যদি ভান্ডারিয়ার ভোটাররা নৌকায় ভোট দিয়ে মেয়র হিসেবে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করেন, তাহলে পৌরসভার নাগরিকদের সকল ট্যাক্স তিনি নিজেই বহন করবেন। সরকারি হিসেবে প্রতি অর্থ বছরে ভান্ডারিয়া পৌরসভা থেকে প্রায় ২ থেকে আড়াই কোটি টাকা ট্যাক্স আদায় হয়।

উল্লেখ্য ভান্ডারিয়ায় আগামী ১৭ই জুলাই পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে আওয়ামী লীগের সমর্থন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচন করছেন দলের উপজেলা সভাপতি ফায়জুর রশিদ খসরু জোমাদ্দার। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে মেয়র পদে নির্বাচন করছেন মহাজোটের শরিক জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) প্রার্থী মাহিবুল হোসেন মাহিম।

এই পৌরসভার নির্বাচন নিয়ে তফসিল ঘোষণার পর থেকেই ভান্ডারিয়ায় অনেকটা মুখোমুখি অবস্থানে আছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মহাজোটের শরীক জাতীয় পার্টি (জেপি)। ইতিমধ্যেই উপজেলায় দুই পক্ষ দফায় দফায় সভা সমাবেশ ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের নামে নির্বাচনী প্রচারণা করছে।

শুক্রবার বিকেলে ভান্ডারিয়ায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে মিরাজুল ইসলাম ছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র প্রার্থী ফায়জুর রশিদ খসরুসহ উপজেলার আওয়ামী লীগ নেতা কর্মীরা।

editor

Recent Posts

মেসির পথ ধরে যুক্তরাষ্ট্রের ফুটবলে ইউরোপ কাঁপানো তারকাদের ঢল

লিওনেল মেসির যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর থেকেই মেজর লিগ সকারের (এমএলএস) আবেদন বদলে গেছে। এবার…

4 minutes ago

নামাজে একাগ্রতা ও চোখের দৃষ্টি রাখার নিয়মাবলি

নামাজে একাগ্রতা অর্জনের জন্য দৃষ্টি সংযত রাখা জরুরি। দাঁড়ানো, রুকু ও বসা অবস্থায় দৃষ্টি কোথায়…

18 minutes ago

ইন্দোনেশিয়ার ফ্লোরেসে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

শনিবার ভোরে ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে সুনামির আশঙ্কা তৈরি…

20 minutes ago

গ্যাসের হাহাকারে বিপর্যস্ত জনজীবন, পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং

সারা দেশে গ্যাস সংকটের কারণে জনজীবনে নজিরবিহীন হাহাকার চলছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং।…

39 minutes ago

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে বাড়ল ১ ডলার

হরমুজ প্রণালিতে ট্যাঙ্কারে হামলা এবং যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার অচলাবস্থার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম…

42 minutes ago

রংপুর অঞ্চলে মাছের ঘাটতি ১৯ হাজার টন, সংকট নিরসনে উদ্যোগ

রংপুর বিভাগের ৮ জেলায় বার্ষিক মাছের চাহিদা ও উৎপাদনের মধ্যে ১৯ হাজার মেট্রিক টন ঘাটতি…

48 minutes ago

This website uses cookies.