Header Premium (728×90)

নামাজে একাগ্রতা ও চোখের দৃষ্টি রাখার নিয়মাবলি

নামাজে আল্লাহকে কাছে পাওয়ার সবচেয়ে কার্যকর উপায় হলো একনিষ্ঠতা ও একাগ্রতার সঙ্গে নামাজ আদায় করা। এই একাগ্রতা তৈরির একটি অন্যতম মাধ্যম হলো নামাজের সময় দৃষ্টি সংযত রাখা। রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাত অনুযায়ী, নামাজের বিভিন্ন অবস্থায় চোখের দৃষ্টির নির্দিষ্ট স্থান রয়েছে। বিভিন্ন বর্ণনায় এসেছে যে, রাসুলুল্লাহ (সা.) নামাজে দাঁড়ানো এবং রুকু অবস্থায় সেজদার জায়গায় দৃষ্টি রাখতেন এবং বসা অবস্থায় শাহাদাত আঙুলের দিকে দৃষ্টি নিবদ্ধ রাখতেন (নাসায়ি : ১১৬০, ১২৭৫)।

আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) যখন নামাজে দাঁড়াতেন, তখন তিনি মাথা নিচু করে জমিনের দিকে দৃষ্টি নিক্ষেপ করতেন (মুসতাদরাকে হাকেম : ১/৪৭৯)। ইমাম আবু হানিফা (রহ.)-এর মতে, নামাজের বিভিন্ন অবস্থায় দৃষ্টির স্থান হলো—দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে, রুকু অবস্থায় দুই পায়ের মাঝখানে, বসা অবস্থায় কোলের দিকে এবং সেজদা অবস্থায় নাকের দিকে (কিতাবুল মাবসুত, ১/২৮)। তবে কিছু ইমামের মতে, পুরো নামাজে দৃষ্টি সেজদার দিকে রাখাই উত্তম।

নামাজে দাঁড়িয়ে এদিক-সেদিক তাকানো উচিত নয়, কারণ এটি একাগ্রতা নষ্ট করে। আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, নামাজে এদিক-সেদিক তাকানো শয়তানের ছোঁ মারা, যা বান্দাকে নামাজে অমনোযোগী করে তোলে (বোখারি : ৭১৮)। তবে কোনো কারণে দৃষ্টি এদিক-সেদিক চলে গেলে নামাজ ভঙ্গ হবে না (আদ দুররুল মুখতার, ১/৪৭৯)।

নামাজে চোখ বন্ধ করে রাখা মাকরুহ। আল্লামা ইবনে হুমাম (রহ.) বলেন, রাসুলুল্লাহ (সা.) চোখ বন্ধ করে নামাজ পড়তে নিষেধ করেছেন। নামাজে চোখ বন্ধ রাখলে সেজদার স্থানের দিকে তাকিয়ে নামাজ পড়ার সুন্নাত আমলটি ছুটে যায় (বাদায়েউস সানায়ে, ১/২১৬)।

নামাজে দাঁড়িয়ে এদিক-সেদিক তাকানো যাবে না। একাগ্রতা ধরে রাখতে হবে। পূর্ণ মনোযোগের সঙ্গে নামাজ আদায় করতে হবে। এদিক-সেদিক তাকানো শুভলক্ষণ নয়। আয়েশা (রা.) বলেন, ‘আমি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করেছি, নামাজে এদিক-সেদিক তাকানোর ব্যাপারে আপনি কী বলেন? জবাবে তিনি বলেছেন, এটি হলো শয়তানের ছোঁ মারা, যা দিয়ে শয়তান আল্লাহর বান্দাদের নামাজ থেকে অমনোযোগী ও উদাসীন করে ফেলে।’ (বোখারি : ৭১৮)। তবে কোনোভাবে কারও দৃষ্টি এদিক-সেদিক চলে গেলে নামাজ ভঙ্গ হবে না। (আদ দুররুল মুখতার, ১/৪৪৭)।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক: প্রেস কাউন্সিল

গণমাধ্যম প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব…

9 hours ago

ঢাকায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৭৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৬৫ জনকে গ্রেপ্তার করা…

9 hours ago

কয়রার যোগাযোগ সংকট কাটাতে ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ

খুলনার কয়রা উপজেলার দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনে প্রায় ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের একটি মাস্টার প্ল্যান…

10 hours ago

দেশে ২ কোটি শিশুকে হাম-রুবেলা টিকা, লক্ষ্য আরও ৩৫ লাখ

সারা দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেয়া হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী…

10 hours ago

সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেশ কয়েকটি স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র…

10 hours ago

ভাঙ্গুড়ায় নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ

পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ১ লাখ ২০…

10 hours ago

This website uses cookies.