প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ১৫
বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান বৃহস্পতিবার সকালে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন মালয়েশীয় দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ফায়েয বিন মোহাম্মদ মোখতার এবং হাজওয়ান বিন হাসনল।
দলীয় সূত্রে জানা গেছে, এই সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অত্যন্ত আন্তরিক ও খোলামেলা পরিবেশে মতবিনিময় করা হয়। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতার পরিধি বাড়ানোর ওপর উভয় পক্ষই বিশেষ গুরুত্বারোপ করেন।
বৈঠকে মালয়েশিয়ার হাইকমিশনার জাতীয় সংসদে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশের বর্তমান জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সম্ভাব্য ভূমিকা এবং রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবর্তনের ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উভয় দেশের প্রতিনিধিরা পারস্পরিক স্বার্থ, উন্নয়ন ও অগ্রগতির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলেন। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও জোরদার হবে এবং সব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
গুরুত্বপূর্ণ এই বৈঠকে বিরোধীদলীয় নেতার পক্ষে তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার জেরে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত ৯ হাজার ৬৭৪ জন…
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের জানিয়েছেন, বর্তমান সরকারের মেয়াদকালেই সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের লক্ষ্য নিয়ে কাজ…
বঙ্গোপসাগরে মাছ ধরার নৌযানের অবস্থান শনাক্ত, চলাচল পর্যবেক্ষণ এবং অবৈধ কর্মকাণ্ডের তথ্য সংগ্রহে ৬০০ কোটি…
প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালউদ্দিন চৌধুরীসহ আটজনকে ১৪ বছরের কারাদণ্ড…
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের…
এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সুখবর। ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার…
This website uses cookies.