অতীতের দুঃসময়ের স্মৃতি মনে রেখে প্রতিশোধের রাজনীতিতে লিপ্ত হলে পাঁচ বছরেও তা শেষ হবে না বলে মন্তব্য করেছেন ‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের কবি নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে এই সভার আয়োজন করা হয়েছিল।
আতিকুর রহমান রুমন বলেন, তারেক রহমান অতীতের তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলে দেশের উন্নয়ন ও জনগণের আকাঙ্ক্ষা পূরণে এগিয়ে যেতে চান। তিনি আরও বলেন, পাঁচ বছর যদি কেবল প্রতিশোধ নিতেই ব্যয় হয়ে যায়, তবে জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানের কাছে যে প্রত্যাশা নিয়ে দায়িত্ব অর্পণ করবে, তা পূরণ করা সম্ভব হবে না।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্ধৃতি দিয়ে রুমন বলেন, সব ক্ষমতার উৎস এ দেশের জনগণ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন এবং সর্বশেষ ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলনের মাধ্যমে জনগণ বারবার নিজেদের ক্ষমতার প্রমাণ রেখেছে।
তারেক রহমানের কারামুক্তি দিবসের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ৩ সেপ্টেম্বর তারেক রহমানকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করা হয়েছিল এবং এরপর তাকে অমানবিক নির্যাতনের শিকার হতে হয়। সেই নির্যাতনের স্মৃতিচিহ্ন তিনি এখনো বহন করছেন। তবে তারেক রহমান নিজেই জানিয়েছেন, তিনি সেই দুঃসময়ের দিনগুলো আর মনে রাখতে চান না।
বিএনপি যখন রাষ্ট্র পরিচালনায় ছিল, তখন তারেক রহমানকে হেয়প্রতিপন্ন করতে দেশ ও বিদেশে নানা ষড়যন্ত্র হয়েছিল—এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান রুমন। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, তারেক রহমানের ভালো কাজগুলো যেন ভুলে যাওয়া না হয় সেদিকে নজর রাখতে হবে। বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের তারেক রহমানের লক্ষ্য বাস্তবায়নে হাতে হাত ও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…
এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…
দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…
রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…
This website uses cookies.