প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৪৮। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে নির্বাচন কমিশনকে (ইসি) কার্যকর কৌশল নির্ধারণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। মঙ্গলবার পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ‘তৃণমূল প্রার্থী বাছাই কমিটি’র সভায় সংগঠনটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এ দাবি জানান। নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এই সভায় তিনি পেশিশক্তি, ভয়ভীতি এবং অবৈধ অর্থের ব্যবহার বন্ধে কমিশনকে কঠোর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান।
মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা বর্তমানে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের খপ্পরে পড়েছে। এ পরিস্থিতি থেকে স্থানীয় সরকারকে উদ্ধার করতে না পারলে তৃণমূল পর্যায়ের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। তিনি আরও উল্লেখ করেন, চাঁদাবাজ ও পেশিশক্তির দৌরাত্ম্যের কারণে সৎ, যোগ্য ও সমাজবান্ধব মানুষেরা প্রার্থী হতে ভয় পাচ্ছেন। এই সংকট কাটাতে সৎ ও যোগ্য ব্যক্তিদের সাহসের সঙ্গে নির্বাচনী প্রক্রিয়ায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মহাসচিব জোর দিয়ে বলেন, স্থানীয় সরকার জনগণের সবচেয়ে কাছের সরকার ব্যবস্থা। তাই স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এবং জনগণের ভোটাধিকার রক্ষায় নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। সভায় স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূল পর্যায়ে সম্ভাব্য প্রার্থী বাছাইয়ের পাশাপাশি তাদের যোগ্যতা, সামাজিক গ্রহণযোগ্যতা ও জনসম্পৃক্ততা যাচাই এবং সাংগঠনিক প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য-সচিব মাওলানা হাসান জুনাইদের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মুফতি মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা ফয়সাল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বাইতুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন খান এবং আইনবিষয়ক সম্পাদক মাওলানা শরীফ হোসাইন প্রমুখ।
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পাঁচ…
গাজায় স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা আনার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত শান্তি বোর্ড এক…
হুথিদের হামলায় সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। এতে বাংলাদেশ থেকে…
দেশের অভ্যন্তরীণ চাহিদা অনুযায়ী সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ জনশক্তি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।…
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ প্রচার বন্ধ রাখার দায়ে যুক্তরাষ্ট্রের পাঁচটি প্রধান টেলিভিশন নেটওয়ার্কের বিরুদ্ধে ফেডারেল…
সুন্দরবনের ৩৩ কোটি সুন্দরী গাছের মধ্যে প্রায় ৩৯ শতাংশ আগামরা বা টপ-ডাইং রোগে আক্রান্ত। গবেষণায়…
This website uses cookies.