জাতীয় মানবাধিকার কমিশন বিল পাশের কোনো প্রক্রিয়ার সঙ্গে বিরোধী দল যুক্ত থাকবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদীয় দলের মুখপাত্র ড. নাজিবুর রহমান। এই সিদ্ধান্তের অংশ হিসেবেই দলটি সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক বর্জন করেছে। রোববার (৩০ আগস্ট) জাতীয় মানবাধিকার কমিশন ও গুম-সংক্রান্ত দুটি বিল পর্যালোচনা নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ড. নাজিবুর রহমান অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় মানবাধিকারবিষয়ক আইন সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তার পরিবর্তে এখন যে বিল আনা হয়েছে তা আন্তর্জাতিক কনভেনশনের পরিপন্থি। তিনি বলেন, পুরোনো আইন বাতিল করে মানবাধিকার সুরক্ষার কাঠামো শক্তিশালী করার বদলে নতুন বিলের মাধ্যমে আইনটিকে বরং আরও দুর্বল করা হয়েছে।
তিনি আরও দাবি করেন, সংসদীয় স্থায়ী কমিটির 'হাত-পা বেঁধে' এই প্রক্রিয়ায় তাড়াহুড়ো করা হচ্ছে। স্থায়ী কমিটিকে মাত্র দুই দিনের মধ্যে বিলের ওপর প্রতিবেদন দিতে বলা হয়েছে, যার ফলে কমিটিগুলোর স্বাধীনভাবে মতামত দেওয়ার কোনো সুযোগ রাখা হয়নি। জামায়াতের এই মুখপাত্রের মতে, প্রস্তাবিত বিলটি একটি 'বিতর্কিত ও কালো আইন', যার মাধ্যমে জনগণের নিরাপত্তা ও মানবাধিকার লঙ্ঘিত হওয়ার ঝুঁকি রয়েছে। এর আগে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে জাতীয় মানবাধিকার কমিশন ও গুম-সংক্রান্ত দুটি বিল পর্যালোচনা করা হয়েছিল।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিজের বাল্যবিয়ে ঠেকাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপস্থিত হয়ে সহায়তা চেয়েছেন…
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।…
গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…
এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…
This website uses cookies.