Header Premium (728×90)

Categories: রাজনীতি

গণরায় বাস্তবায়নে গড়িমসি করলে আন্দোলন আরও জোরদার হবে: এটিএম আজহারুল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বগুড়া অঞ্চল পরিচালক এটিএম আজহারুল ইসলাম এমপি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশের সাধারণ মানুষ যে পরিবর্তন ও সংস্কারের প্রত্যাশায় গণভোটে রায় দিয়েছে, সরকারকে সেই গণরায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। জনগণের রায় বাস্তবায়নে কোনো ধরনের গড়িমসি করা হলে রাজপথের আন্দোলন আরও জোরদার করা হবে।

শনিবার (২৯ আগস্ট) সকালে সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল গোলচত্বরসংলগ্ন একটি রেস্তোরাঁয় ‘ঢাকা টু রংপুর লংমার্চ’ বাস্তবায়ন কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এটিএম আজহারুল ইসলাম বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকটসহ সমাজে নানা ধরনের সংকট বিরাজ করছে। সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে বলে দাবি করলেও বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা তৈরি হয়েছে, যার ফলে সরকারের প্রতি জনগণের আস্থার সংকট দেখা দিয়েছে।

জামায়াতের এই শীর্ষ নেতা আরও বলেন, স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জনগণ মূলত দুটি বিষয়ে ভোট দিয়েছিল। একটি ছিল নতুন সরকার গঠনের জন্য এবং অন্যটি ছিল সংবিধানের যেসব বিধানের কারণে বিগত দিনে একটি সরকার ফ্যাসিবাদী হওয়ার সুযোগ পেয়েছিল, সেগুলোর সংস্কার করা। সংবিধান সংস্কারের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটে জনগণ ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিলেও সরকার সেই গণরায় বাস্তবায়নে গড়িমসি করছে।

তিনি উল্লেখ করেন, জামায়াতে ইসলামী সংসদের ভেতরে জনগণের গণরায় বাস্তবায়নের বিষয়ে সবসময় সোচ্চার ছিল। এর পাশাপাশি বিভিন্ন সভা-সমাবেশের মাধ্যমেও সরকারকে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। কিন্তু সরকার এতে কর্ণপাত না করায় তারা লংমার্চের মতো কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন। সরকারই মূলত তাদের রাজপথে নামতে বাধ্য করেছে। তিনি বলেন, যেসব বিষয় সংসদে আলোচনা ও ফায়সালা করা সম্ভব, সেসব বিষয় রাজপথে ঠেলে না দেওয়ার জন্য তারা সরকারকে অনুরোধ করেছিলেন, কিন্তু সরকার তা উপেক্ষা করেছে। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে তৈরি হওয়া বৈষম্যের প্রতিবাদেও এই লংমার্চের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

লংমার্চের বিস্তারিত তুলে ধরে এটিএম আজহারুল ইসলাম বলেন, ঢাকা থেকে রংপুর লংমার্চের পথে রংপুরের প্রবেশদ্বার সিরাজগঞ্জ ও বগুড়ায় দুটি পথসভার আয়োজন করা হয়েছে। এসব পথসভায় ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। লংমার্চ ও পথসভা সফল করার লক্ষ্যে আজ পথসভাস্থল পরিদর্শন করা হয়েছে। তিনি বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা ও আশপাশের এলাকার সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ১১টার মধ্যে নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে লংমার্চ ও পথসভা সফল করতে হবে।

তিনি স্থানীয় নেতৃবৃন্দকে লংমার্চ ও পথসভা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, আমরা আশা করি, তারা বিগত ফ্যাসিস্ট সরকারের মতো আচরণ না করে জনগণবান্ধব ভূমিকা পালন করবেন। সবশেষে তিনি আগামী ১৯ সেপ্টেম্বরের লংমার্চ ও পথসভা সফল করার জন্য মহান আল্লাহর সাহায্য কামনা করেন।

উক্ত প্রস্তুতি বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম, পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি, বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হক, বগুড়া মহানগর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলমসহ বগুড়া, পাবনা ও জয়পুরহাট জেলার নেতৃবৃন্দ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুলিশের দুই সদস্যকে ধরে…

29 minutes ago

ইয়েমেনের আল-মাশিক প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ২

দক্ষিণ ইয়েমেনের এডেন শহরে অবস্থিত আল-মাশিক প্রেসিডেন্সিয়াল প্যালেসে ইরানপন্থি হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই জন…

48 minutes ago

পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে জবিতে গরু নিয়ে শিক্ষার্থীদের মিছিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পশু জবাইয়ে প্রশাসনের নিষেধাজ্ঞার প্রতিবাদে ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের একটি…

1 hour ago

মেসি পরবর্তী যুগে আর্জেন্টিনার পরবর্তী দুই প্রতিপক্ষ কারা

লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের পরবর্তী দুই প্রতিপক্ষ নির্ধারণের কাজ শুরু করেছেন কোচ…

1 hour ago

সাতক্ষীরায় ফেসবুক লাইভ করে যুবককে পিটিয়ে হত্যা

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে ফেসবুক লাইভ করে লোক জড়ো…

2 hours ago

গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক কারবারিদের হামলা, আহত ২

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে একদল মাদক কারবারি। ইয়াবাসহ আটক…

2 hours ago

This website uses cookies.