Header Premium (728×90)

Categories: রাজনীতি

জামায়াত-এনসিপির লংমার্চ আ. লীগের ফেরার পথ তৈরি করছে: রাশেদ খাঁন

সেপ্টেম্বর মাসে চট্টগ্রাম অভিমুখে জামায়াতে ইসলামী ও এনসিপির ঘোষিত লংমার্চ আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের ফিরে আসার পথ তৈরি করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলায় একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

জামায়াত নেতা ও সংসদ সদস্য আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে রাশেদ খাঁন বলেন, জামায়াত নেতা দাবি করেছেন যে বিএনপি সরকার নাকি বিরোধী দলের সঙ্গে আওয়ামী লীগের চেয়েও খারাপ আচরণ করছে। এই বক্তব্যের ধিক্কার জানিয়ে তিনি বলেন, জামায়াত ও এনসিপি মূলত আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে রাজপথে নামার চেষ্টা করছে, যা এ দেশের জনগণ কখনোই মেনে নেবে না।

এনসিপির তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, এনসিপি যেদিন জামায়াতের সঙ্গে হাত মিলিয়েছে, সেদিনই তাদের ধ্বংস অনিবার্য হয়ে গেছে। এখন সাধারণ মানুষের মুখে মুখে ফিরছে—'যাহাই জামায়াত, তাহাই এনসিপি'। এই দুই দল মিলে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে এবং আওয়ামী লীগকে মাঠে নামানোর প্রস্তুতি নিচ্ছে। তবে দেশপ্রেমিক জনগণ তাদের এই অপচেষ্টা কোনোভাবেই বরদাস্ত করবে না বলে তিনি হুঁশিয়ারি দেন。

রাশেদ খাঁন অভিযোগ করেন, জামায়াত ও এনসিপির সংসদ সদস্যরা সংসদে সরকারি দলের এমপিদের মতো সুযোগ-সুবিধা দাবি করছেন। তারা সব ধরনের সুবিধা ভোগ করার পরও এখন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে সরকার পতনের ও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন। অথচ দীর্ঘ ১৭ বছর জামায়াত তাদের নিজেদের কার্যালয়ের তালা পর্যন্ত খুলতে পারেনি। জনগণ তাদের এই ক্ষমতা দখলের স্বপ্ন সফল হতে দেবে না।

সংসদের ভেতরের পরিস্থিতির উল্লেখ করে তিনি আরও বলেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেওয়ার সময় ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা বিরোধিতা করে হট্টগোল সৃষ্টি করেছেন। বিরোধী দলের এমপিরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গুমের ঘটনা নিয়ে প্রশ্ন তুলছেন। একদিকে তারা গুম কমিশনের কাছে বিচার দাবি করছেন, অন্যদিকে সালাহউদ্দিন আহমেদের গুমের ঘটনা নিয়ে অপপ্রচার চালাচ্ছেন। রাশেদ খাঁন মন্তব্য করেন, এটাই হচ্ছে জামায়াতের আসল চরিত্র।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা সভায় পুলিশের ভূমিকা নিয়ে মুক্তিযোদ্ধা ও নেতাদের ক্ষোভ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক কারবারি ছেড়ে দেওয়া ও ভুয়া মামলার অভিযোগ তুলে…

2 minutes ago

ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল

আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ধীরগতির বোলিংয়ের দায়ে বাংলাদেশ দলকে জরিমানা করেছে আইসিসি।

40 minutes ago

পাটগ্রামের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সংসদ সদস্য রাজীব প্রধান

লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান পাটগ্রামের সার্বিক উন্নয়ন ও স্থানীয় সমস্যার সমাধানে…

58 minutes ago

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির আওতায় আনা হচ্ছে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক…

59 minutes ago

ইশরাকের পদত্যাগের নির্দেশ: ‘নাই’ শব্দের সূত্র ধরে যেভাবে নিশ্চিত হয় খবরটি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশের খবরটি প্রথম আলো কীভাবে একের পর এক সূত্রের মাধ্যমে…

1 hour ago

ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতিতে বিশ্বাসী সরকার: আমানউল্লাহ আমান

সাভারের তেঁতুলঝোড়া ও ভাকুর্তা ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শনকালে আমানউল্লাহ আমান বলেন, যার যার ধর্ম সবাই নির্বিঘ্নে…

2 hours ago

This website uses cookies.