জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে, বর্তমান বিএনপি সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় ক্লাবে পরিণত করেছে। সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরেন।
নাহিদ ইসলাম জানান, গত ছয় মাসে ১৯ থেকে ২০টি বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ১১টি সিটি করপোরেশন ও ৬৩টি জেলা পরিষদে দলীয় লোকদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, এসব পদ মনোনয়ন বঞ্চিত এবং নির্বাচনে পরাজিত প্রার্থীদের পুনর্বাসনের কেন্দ্রে পরিণত হয়েছে।
সরকারের অর্থনৈতিক ও প্রশাসনিক ব্যর্থতার সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতা গ্রহণের পরপরই জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বাড়ানো হয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে গণপরিবহন, সেচ ও সারসহ সব খাতে। বর্তমানে গ্যাসের চাহিদার ৪৩ শতাংশ ঘাটতি রয়েছে, ঢাকা শহরে চুলা জ্বলছে না এবং শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হওয়ায় ক্রয়াদেশ হাতছাড়া হচ্ছে। সরকার দুই বছর বিদ্যুৎতের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিলেও দুই মাসের মধ্যেই তা বৃদ্ধি করেছে। এছাড়া লোডশেডিং এবং ভুতুড়ে বিলের পাশাপাশি ক্যাপাসিটি চার্জের বোঝা জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, কৃষকরা উচ্চমূল্যে সার কিনতে বাধ্য হচ্ছেন এবং দেশে ঋণ প্রবৃদ্ধি বাড়ছে। স্বাস্থ্যখাতেও সংকট কাটেনি এবং কোনো বিশেষায়িত হাসপাতাল গঠন করা হয়নি। শিক্ষাঙ্গন দখল এবং বিরোধী মতাদর্শের ওপর হামলার ঘটনা ঘটছে, কিন্তু কোনোটিরই বিচার হয়নি।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম দাবি করেন, গত ছয় মাসে দেশে ৮৩০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যার মধ্যে ৬৭০টির জন্যই বিএনপি দায়ী। দেশের বিভিন্ন স্থানে এনসিপির নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন বলেও তিনি অভিযোগ করেন। তিনি পুনর্ব্যক্ত করেন যে, সরকার গণভোটের রায় প্রত্যাখ্যান করে জনগণের সাথে প্রতারণা করেছে।
কুমিল্লার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে রাতভর তল্লাশি চালিয়ে কিশোর গ্যাংয়ের ৫১৯ সদস্যকে…
মাদারীপুরের শিবচরে নামাজ শেষে বাজারে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় শহিদুল ইসলাম (৬০) নামে উপজেলা বিএনপির…
রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যানজট কমাতে ছয়টি রুটে একক কোম্পানির অধীনে বাস চালানোর সিদ্ধান্ত…
নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামের এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে…
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১ অক্টোবরের পর থেকে ২০ বার হামলা…
যুক্তরাষ্ট্রের ওরেগনের একটি প্রাথমিক স্কুলে বন্দুকধারীর হামলায় তিন শিশু ও এক শিক্ষক নিহত হয়েছেন। ঘটনায়…
This website uses cookies.