Header Premium (728×90)

Categories: রাজনীতি

স্থানীয় নির্বাচন সামনে রেখে জামায়াতের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মাস্টার ট্রেইনারদের দক্ষতা ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর উত্তরায় জামায়াতের কেন্দ্রীয় মানবসম্পদ বিভাগের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়।

প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, সাফল্য দুই ধরনের—ব্যক্তিগত সাফল্য ও সামষ্টিক সাফল্য। একটি দল রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সেটিকে দুনিয়াবি অর্থে সামষ্টিক সাফল্য বলা যায়; কিন্তু আখেরাতের সাফল্য ভিন্ন বিষয়। তিনি উল্লেখ করেন, তাদের লক্ষ্য দুনিয়া ও আখেরাত উভয় ক্ষেত্রেই কল্যাণ অর্জন করা।

হামিদুর রহমান আযাদ বলেন, ইসলামকে পরিপূর্ণ জীবনব্যবস্থা হিসেবে গ্রহণ করে একটি শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে জামায়াত। সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনের প্রক্রিয়াই হলো সংগ্রাম। তিনি আরও বলেন, প্রশাসনিক সিন্ডিকেট ভাঙতে হলে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জনগণের নেতৃত্বে আসতে হবে। জনমতকে কার্যকর শক্তিতে পরিণত করতে হলে প্রশাসনিক ও সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়া প্রয়োজন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় নির্বাচন দীর্ঘায়িত হওয়ার কারণে জনগণ বিভিন্নভাবে দুর্ভোগের শিকার হচ্ছেন। সংবিধানের ১১, ৫৯ ও ৬০ নম্বর অনুচ্ছেদে স্থানীয় সরকারব্যবস্থা ও নির্বাচিত প্রতিনিধিত্বের গুরুত্ব প্রতিফলিত হয়েছে। স্থানীয় সরকারকে তিনি “গণতন্ত্র চর্চার প্রাথমিক বিদ্যালয়” হিসেবে অভিহিত করেন। নির্বাচিত জনপ্রতিনিধিদের পরিবর্তে বিভিন্ন স্থানে প্রশাসক নিয়োগের ফলে স্থানীয় সরকারব্যবস্থা দুর্বল হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। হামিদুর রহমান আযাদ বলেন, স্থানীয় নির্বাচন যত বিলম্বিত হবে, জনগণের দুর্ভোগ তত বাড়বে এবং স্থানীয় সরকারব্যবস্থার সক্ষমতা তত ক্ষতিগ্রস্ত হবে। তাই জনগণের স্বার্থে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা প্রয়োজন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী মাস্টার ট্রেইনারদের উদ্দেশে তিনি বলেন, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা মাঠপর্যায়ে কার্যকরভাবে কাজে লাগাতে হবে। স্থানীয় নির্বাচনে সংগঠনের প্রস্তুতি, জনসম্পৃক্ততা ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ভালো ফলাফল অর্জনের জন্য সবাইকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। আব্দুস সাদেক ভূঁইয়ার সঞ্চালনায় এ প্রশিক্ষণ কর্মসূচিতে সংশ্লিষ্ট দায়িত্বশীল, কোর ট্রেইনার ও মাস্টার ট্রেইনারগণ অংশগ্রহণ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর উপলক্ষে সাঈদ আল নোমানের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে পাহাড়তলীর সাগরিকা মোড়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন…

23 seconds ago

গান গাওয়ায় মামলা ও বাবার সঙ্গে মারধরের অতীত স্মৃতি শোনালেন মনির খান

বাড়িতে গান গাওয়ার কারণে গ্রামবাসীর মারধর, একাধিক মামলা এবং বিচারকের সামনে গান গেয়ে বেকসুর খালাস…

5 minutes ago

ভূঞাপুরের অলোয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে এমপি আবদুস সালাম পিন্টু

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের বিভিন্ন শারদীয় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন ও স্থানীয় পূজারিদের সঙ্গে কথা বলেছেন…

21 minutes ago

শত্রুদের ওপর যেকোনো মুহূর্তে হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে শত্রুদের বিরুদ্ধে যেকোনো মুহূর্তে হামলা চালানোর জন্য ইসরায়েল প্রস্তুত রয়েছে বলে…

42 minutes ago

ধর্মের পরিচয়ে নয়, সবাই এই দেশের সন্তান: প্রধানমন্ত্রী

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্মের পরিচয়ে নয়, বরং সবাই এই দেশের…

42 minutes ago

ঢাকা মেডিকেলে ডেঙ্গু রোগীর উপচে পড়া ভিড়, বারান্দায় চলছে চিকিৎসা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা অস্বাভাবিক হারে বেড়েছে। নির্ধারিত শয্যা পূর্ণ হওয়ায় বারান্দা,…

1 hour ago

This website uses cookies.