Header Premium (728×90)

Categories: রাজনীতি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলটির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পেয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্থলে তাকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত করা হয়েছে। এর আগে রিজভী দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে মহাসচিবের পদ থেকে লিখিত পদত্যাগ করেন। এরপরই বিএনপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়। দলের গঠনতন্ত্রের ৭ (খ) ৬ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দীর্ঘদিন ধরে দলের কেন্দ্রীয় কার্যালয় পরিচালনা, সাংগঠনিক কর্মকাণ্ড এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রেখে আসা রিজভী দলের পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের শাসনামলে নানা প্রতিকূলতার মধ্যেও তিনি দলের অবস্থান গণমাধ্যমে তুলে ধরতে সামনের সারিতে ছিলেন। একপর্যায়ে টানা দুই মাস কেন্দ্রীয় কার্যালয়ে অবরুদ্ধ থেকেও তিনি নিয়মিত সংবাদ সম্মেলন চালিয়ে গিয়েছিলেন।

২০১১ সালে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০১৬ সালের জাতীয় কাউন্সিলে পূর্ণাঙ্গ মহাসচিব নির্বাচিত হয়েছিলেন। তার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে দলের দীর্ঘ সময়ের নেতৃত্বের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল। মির্জা ফখরুল নিজেও মহাসচিব হওয়ার আগে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, যে পথ অনুসরণ করেই আজ রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হলেন।

তবে রিজভীর এই দায়িত্ব গ্রহণকে আপাতত একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে। চলতি বছরেই বিএনপি জাতীয় কাউন্সিল আয়োজনের পরিকল্পনা করছে, যেখানে দলের পূর্ণাঙ্গ মহাসচিব নির্ধারণ করা হতে পারে। এদিকে মির্জা ফখরুলের শূন্য পদ পূরণের পাশাপাশি ঠাকুরগাঁও-১ আসন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তার উত্তরসূরি কে হবেন, তা নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

গুলশানে অবৈধ মদের কারবার, ২৪৪ লিটার মদ ও বিয়ারসহ আটক ১

রাজধানীর গুলশান-২ এলাকায় সেভেনটি এইট রেস্টহাউজ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৪৪ লিটার অবৈধ বিদেশি…

45 minutes ago

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী যৌথ অভিযানে আটক ৫১৯

কুমিল্লার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে রাতভর তল্লাশি চালিয়ে কিশোর গ্যাংয়ের ৫১৯ সদস্যকে…

1 hour ago

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতা নিহত

মাদারীপুরের শিবচরে নামাজ শেষে বাজারে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় শহিদুল ইসলাম (৬০) নামে উপজেলা বিএনপির…

2 hours ago

রাজধানীর ছয় রুটে একক কোম্পানির বাস চালুর সিদ্ধান্ত

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে এবং যানজট কমাতে ছয়টি রুটে একক কোম্পানির অধীনে বাস চালানোর সিদ্ধান্ত…

3 hours ago

নেত্রকোনায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান নিহত

নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির নামের এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে…

4 hours ago

রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের ২০ হামলায় নিহত ১৭

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১ অক্টোবরের পর থেকে ২০ বার হামলা…

4 hours ago

This website uses cookies.