Header Premium (728×90)

Categories: রাজনীতি

ধামরাইয়ে এনসিপির মনোনয়ন না পেয়ে বিএনপিতে যোগ দিলেন মুকুল

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ঢাকা-২০ (ধামরাই) আসনে মনোনয়ন না পেয়ে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির সাবেক নেতা আসাদুল ইসলাম মুকুল। সাভারে (ঢাকা-১৯) গিয়ে তার এই দলবদলের ঘটনা স্থানীয় রাজনৈতিক মহলে তার আদর্শ ও অবস্থান নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

গত মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিএনপিতে যোগদানের বিষয়টি নিজেই নিশ্চিত করেন মুকুল। অথচ কিছুদিন আগেও তিনি ধামরাই থেকে এনসিপির হয়ে সংসদ সদস্য প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে এলাকায় বেশ সক্রিয় ছিলেন এবং দলটির মনোনয়ন ফরমও সংগ্রহ করেছিলেন। তবে এনসিপি তাকে মনোনয়ন না দিয়ে ওই আসনে ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদকে প্রার্থী হিসেবে ঘোষণা করে।

মনোনয়নবঞ্চিত হওয়ার পরপরই এই দলবদলকে স্থানীয় রাজনৈতিক মহল 'মনোনয়নকেন্দ্রিক রাজনীতি' হিসেবে দেখছে। এনসিপি ছেড়ে বিএনপিতে যোগদানের বিষয়ে স্থানীয় রাজনৈতিক মহলে চলছে নানান আলোচনা সমালোচনা৷ অনেকেই মনে করছেন দলের আদর্শ ও রাজনৈতিক অবস্থানের প্রতি আস্থা থাকলে, তাহলে মনোনয়ন বঞ্চিত হওয়ার পর অন্য দলে যোগদান কেন করবে৷ অনেকেই মনে করছেন এখানে রাজনৈতিক আদর্শের চেয়ে ব্যক্তিগত স্বার্থ বেশি প্রাধান্য দেওয়া হয়েছে৷

এ বিষয়ে এনসিপির ঢাকা জেলা উত্তরের যুগ্ম আহ্বায়ক ফয়সাল খান বলেন, আসাদুল ইসলাম মুকুলের এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া তার একান্তই ব্যক্তিগত বিষয়। দলে তার এমন কোনো উল্লেখযোগ্য অবদান ছিল না, যার কারণে তার চলে যাওয়ায় এনসিপি দুর্বল হয়ে পড়বে।

অন্যদিকে আসাদুল ইসলাম মুকুল তার দলত্যাগের পেছনে বিশেষ কোনো কারণ নেই বলে দাবি করেছেন। তিনি জানান, বিএনপির সঙ্গে কাজ করার সুযোগ পাওয়ায় তিনি দলটিতে যোগ দিয়েছেন। বিএনপিতে কোনো পদ পেয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, আগে তিনি কাজ করবেন, এরপর দল তার কাজের মূল্যায়ন করবে। ধামরাইকে নিজের এলাকা উল্লেখ করে তিনি আরও বলেন, দল সুযোগ দিলে তিনি ধামরাইয়ের মানুষের জন্য কাজ করে যাবেন। একই সঙ্গে তিনি এনসিপির নেতাদের মঙ্গল কামনা করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

সাবরেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু করল মন্ত্রণালয়

সাবরেজিস্ট্রারদের বদলিতে অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে লটারির মাধ্যমে পদায়ন কার্যক্রম শুরু করেছে আইন মন্ত্রণালয়। ঢাকা…

26 seconds ago

প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর: প্রাপ্তি ও প্রত্যাশার সমীকরণ

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরকে সামনে রেখে ঢাকা ও দিল্লির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের প্রাপ্তি, প্রত্যাশা…

9 minutes ago

এলপিজির দাম সমন্বয়ে সরকার বাধ্য হয়েছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

এলপিজির দাম সমন্বয়ে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা.…

10 minutes ago

যুদ্ধাপরাধ আদালতের ক্ষমতা কমানোর উদ্যোগে কসোভোয় পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

হেগভিত্তিক যুদ্ধাপরাধ আদালতের ক্ষমতা কমানোর উদ্যোগ নিয়ে কসোভোর রাজধানী প্রিস্টিনায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক…

23 minutes ago

তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপে সাতক্ষীরার জয়জয়কার: ৩ স্বর্ণসহ ৪ পদক

রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ দুর্দান্ত সাফল্য দেখিয়েছে সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাব।…

28 minutes ago

সরকারি কর্মকর্তাদের ৪২ ধরনের ভাতা করমুক্ত, করযোগ্য মাত্র ৩টি আয়

সরকারি কর্মকর্তাদের ৪২ ধরনের ভাতা করমুক্ত থাকলেও মূল বেতন, উৎসব ভাতা ও বোনাসের ওপর আয়কর…

29 minutes ago

This website uses cookies.