Header Premium (728×90)

রাজনীতি

ভান্ডারিয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাপ্রত্যাহারের দাবিতে ১০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর এবং দলীয় নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে ১০ কিলোটার দীর্ঘ মানববন্ধন করেছে ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। আজ শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিকেলে ৫ টায় বৃষ্টি উপেক্ষা করে ভান্ডারিয়া উপজেলার বটতলা থেকে চরখালী ফেরিঘাট পর্যন্ত দীর্ঘ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ও জেলা পরিষদ সদস্য মোঃ লিয়াকত হোসেন তালুকদার, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা বাচ্চু, নিজামুল হক নান্না, উপজেলা যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু প্রমুখ।

এ সময়ে বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর ঘটনায় জড়িতের গ্রেপ্তার ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। মামলা প্রত্যাহার না হলে বিভিন্ন কর্মসূচীর দেয়ার ঘোষনা করেন।

উল্লেখ্য, ১৭ এপ্রিল সোমবার রাতে পিরোজপুরের ভান্ডারিয়ায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (মঞ্জু) নেতা-কর্মীদের মধ্যে তেলিখালী ইউনিয়নে ইফতার পার্টিকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ হয়। এতে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের ১৫ নেতাকর্মী আহত হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যানের ব্যবসায়িক কার্যালয় ও বাসভবনেও ভাঙচুর করা হয়। এ ঘটনার ৮দিন পর তেলিখালি ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন হাওলাদার এবং উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপুসহ ৩২ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে জাতীয় পার্টির (জেপির) উপজেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব মামুন অর রশিদ।

editor

Recent Posts

নতুন স্বপ্ন, নতুন উদ্যম, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক ও আদর্শ আমজাদ হাট ইউনিয়ন গড়ার প্রত্যয়ে

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আসন্ন ৫নং আমজাদ হাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান…

5 hours ago

রাজধানীতে গণপরিবহণ ব্যবস্থা নিয়ে নতুন পরিকল্পনা

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকায় পুরোনো বাস গুলো পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে, এসব বাসের বদলে…

5 hours ago

বাংলাদেশ শূন্য রানেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নিল

ফখরুল আলম সাজু বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের ২য় মাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত…

5 hours ago

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ৬ জন নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য…

6 hours ago

তেজগাঁও দারুস সালামে ইয়াবা সহ ৪ মাদক কারবারি গ্রেফতার

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা তেজগাঁও ও দারুস সালাম থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩…

6 hours ago

সুনামগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২ ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

যখন সময় ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জ জেলা ছাতক উপজেলায় ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক মামলার…

6 hours ago

This website uses cookies.