Header Premium (728×90)

Categories: রাজনীতি

হাসিনার বক্তব্য ভারত সরকারের ভাষ্য: নাহিদ ইসলাম

দিল্লিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, তা প্রকারান্তরে ভারত সরকারেরই ভাষ্য বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চ আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ যখন জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উদযাপনে ব্যস্ত ছিল, তখন দিল্লিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও গণহত্যাকারী শেখ হাসিনা আশ্রয় নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। তার ও আওয়ামী লীগের এই বক্তব্য কেবল তাদের নয়, বরং এটি ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থনেই হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি উদাহরণ দিয়ে বলেন, ভারতের সেভেন সিস্টার্সের কোনো স্বাধীনতাকামী সংগঠন যদি ঢাকায় সংবাদ সম্মেলন করত এবং বাংলাদেশ সরকার বলত যে তারা এর দায় নেয় না বা কিছুই জানে না, তবে তা কি বিশ্বের কেউ বিশ্বাস করত? তাই দিল্লির সংবাদ সম্মেলনের দায় ভারত সরকার কোনোভাবেই এড়াতে পারে না।

তারেক রহমানের দিল্লি সফর প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের স্বরূপ নিরূপণ না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দিল্লি সফর করা উচিত হবে না। বিশেষ করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চূড়ান্ত না হওয়া পর্যন্ত এই সফর থেকে বিরত থাকা প্রয়োজন।

বিরোধী দলীয় চিফ হুইপ আরও বলেন, কয়েকদিন আগে তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ওসমান হাদির খুনি ও শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে আলোচনার কথা জানিয়েছিলেন। তবে ভারতীয় হাইকমিশনারের বক্তব্যে এ বিষয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। তিনি বলেন, ভারত সরকার বাংলাদেশকে কীভাবে মূল্যায়ন করছে তা স্পষ্ট, কিন্তু বর্তমান সরকার এ বিষয়ে কী পদক্ষেপ নেবে এবং আমরা রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে কীভাবে তার মোকাবিলা করব, সেই ঐক্যের জায়গাটি খুঁজে বের করতে হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

গেটাফেকে হারিয়ে টানা আট জয়ে উড়ছে বার্সেলোনা

আন্তর্জাতিক বিরতি শেষে লা লিগায় গেটাফের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে বার্সেলোনা। হান্সি ফ্লিকের…

14 minutes ago

রোববার ফের যন্তর মন্তরে বিক্ষোভের ঘোষণা ককরোচ পার্টির

ভারতের মোদি সরকারের চাপ ও পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ…

41 minutes ago

দীর্ঘ বিরতি ভেঙে নতুন গানে ফিরলেন কুসুম শিকদার

দীর্ঘ বিরতি ভেঙে আবারও সংগীতে ফিরলেন কুসুম শিকদার। তার নতুন মৌলিক গান ‘প্রবল ঘোর’ ইতিমধ্যে…

51 minutes ago

সৌদি আরব সফরের আমন্ত্রণ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

সৌদি আরবের ক্রাউন প্রিন্সের দেওয়া আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। খুব শীঘ্রই তিনি এই সফর সম্পন্ন…

1 hour ago

দিল্লি পুলিশি হেফাজত থেকে মুক্তি পেলেন নেহা বোরা

সিইসির পদত্যাগের দাবিতে আন্দোলনরত অবস্থায় আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এইসা) সভাপতি নেহা বোরা মুক্তি…

1 hour ago

মোজাম্বিক থেকে ফেরার পথে বিমানে প্রাণ হারালেন বাঁশখালীর প্রবাসী

মোজাম্বিক থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দেশে ফেরার পথে অসুস্থ হয়ে মাঝ আকাশে মারা গেছেন মোহাম্মদ…

1 hour ago

This website uses cookies.