Header Premium (728×90)

Categories: রাজনীতি

শহিদ ডা. কবিরুলের মেয়ের এসএসসি সাফল্যে পাশে দাঁড়ালেন ডা. রফিকূল

২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নিহত হন বাংলাদেশ মেডিকেলের সাবেক শিক্ষার্থী ও ইস্পাহানি ইসলামিয়া আই হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার শহিদ ডা. কবিরুল ইসলাম। সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষায় তার মেয়ে সাফওয়ানা ইসলাম পৌষী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। পৌষীর এই সাফল্যে শুভেচ্ছা জানাতে এবং শহিদ চিকিৎসকের পরিবারের খোঁজখবর নিতে সম্প্রতি তাদের বাসায় যান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম।

সাক্ষাৎকালে ডা. রফিকূল ইসলাম শহিদ ডা. কবিরুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। পরে তিনি পৌষীর হাতে ফুল ও শুভেচ্ছাসামগ্রী তুলে দিয়ে তাকে অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি তার ভবিষ্যৎ শিক্ষাজীবনের উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এ সময় শহিদ ডা. কবিরুলের পরিবারের পক্ষ থেকে অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলামের মাধ্যমে সরকারের কাছে একটি বিশেষ অনুরোধ জানানো হয়। পরিবারের সদস্যরা বলেন, জুলাই গণআন্দোলনে চিকিৎসক ডা. কবিরুল ইসলামের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে তার স্মৃতি যথাযথভাবে সংরক্ষণ করা প্রয়োজন। এ জন্য তারা 'জুলাই জাদুঘরে' শহিদের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এই সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন ডা. সীমান্ত, ডা. বাদশা, ডা. রনি, ডা. নাজেম, ডা. মমি, ডা. মুসা, ডা. তৌফিক, ডা. সিফাত ও ডা. মিল্টনসহ বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসক এবং ছাত্রনেতারা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

সিলেটে দম্পতি ও গৃহকর্মী হত্যা: তাহমিনার শরীরে ১৮ ছুরিকাঘাত

সিলেটের রায়নগরে দম্পতি ও গৃহকর্মীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার বাবুল মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন…

14 minutes ago

দেশের ১১ জেলায় সড়ক দুর্ঘটনায় একদিনে ঝরল ১৬ প্রাণ

বৃহস্পতিবার দেশের ১১টি জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায়…

27 minutes ago

স্মৃতি ও কর্মে চিরভাস্বর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী পৃথিবী থেকে বিদায় নিলেও তার কণ্ঠের স্মৃতি ও কুরআনের প্রচারের কাজ…

42 minutes ago

আগস্ট মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আগস্ট মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানির প্রক্রিয়া নিশ্চিত করেছে…

43 minutes ago

মালয়েশিয়ায় মানহানি মামলায় ব্রিটিশ অধিকারকর্মী অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা

মালয়েশিয়ায় মানবপাচার ও অভিবাসী শ্রমিক অধিকার নিয়ে সোচ্চার ব্রিটিশ কর্মী অ্যান্ডি হলকে দুটি পৃথক মানহানি…

57 minutes ago

১৫ই আগস্ট ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

১৫ই আগস্ট উপলক্ষে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি…

58 minutes ago

This website uses cookies.