আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে দলের পক্ষ থেকে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী কে হবেন, তা নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। বৃহস্পতিবারের স্থায়ী কমিটির এই বৈঠকেই বিষয়টি চূড়ান্ত করা হবে বলে আশা করা হচ্ছে।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনও ১৩ আগস্ট। তাই প্রার্থী চূড়ান্ত করার পরপরই বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিলের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দলের সিদ্ধান্ত অনুযায়ী, শেষ দিনেই চূড়ান্ত প্রার্থী নির্বাচন করে মনোনয়নপত্র জমা দেওয়া হবে।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বোয়ালিয়া খালের ওপর নির্মিত সেতুটি সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে।…
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ২৫৪ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের…
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন আজ ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে।…
মৌলভীবাজার শহরের কোলাহলের একদম কাছেই অবস্থিত চিরহরিৎ বনাঞ্চল ‘বর্ষিজোড়া ইকোপার্ক’। ১৯১৬ সালে সংরক্ষিত বনাঞ্চল এবং…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকাল সাড়ে…
দক্ষিণ আমেরিকান গেমসের ফাইনালে টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে ৫-৪ ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৯ দল।
This website uses cookies.