Header Premium (728×90)

Categories: রাজনীতি

সরকারি কাজে গাফিলতি সহ্য করবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারের দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি স্পষ্ট করেছেন, আমলাতন্ত্রের সদস্য কিংবা রাজনৈতিক ব্যক্তি—যেই হোক না কেন, দায়িত্বে অবহেলা করলে প্রধানমন্ত্রী শক্ত হাতে ব্যবস্থা গ্রহণ করছেন।

শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ মাসের উন্নয়নযাত্রা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও ‘আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বইটি রোটারিয়ান এম নাজমুল হাসান সম্পাদিত।

বইয়ের গুরুত্ব তুলে ধরে রিজভী বলেন, মানুষের জ্ঞান অর্জন ও অন্ধকার দূর করতে বইয়ের কোনো বিকল্প নেই। তিনি বলেন, আমরা যদি বই না পড়ি এবং ন্যূনতম শিক্ষায় শিক্ষিত না হই, তবে আমাদের মনের জগত অন্ধকারাচ্ছন্ন থাকবে। তার ভাষ্যমতে, বইটি মনের জগতের পাসপোর্ট হিসেবে কাজ করে।

সরকারের গত পাঁচ মাসের কার্যক্রম নিয়ে রিজভী বলেন, সরকার গঠনের পর থেকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন এবং হেলথ কার্ড চালুর মতো নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। গ্যাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর পদক্ষেপসহ বিভিন্ন পরিসংখ্যান এই বইটিতে সুসংগঠিতভাবে তুলে ধরা হয়েছে, যা একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করবে।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী নিজেই মাঠ পর্যায়ে কাজ করছেন এবং নিয়মিত তদারকি করছেন। যারা ভালো কাজ করছেন, তাদের তিনি উৎসাহিত করছেন, আবার গাফিলতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছেন। যারা সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, এই বইটি তাদের সম্মিলিত অপচেষ্টা ব্যর্থ করতে ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান নাজমুল হাসানের সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান ও ছাত্রদলের সহসভাপতি তৌহিদ আউয়ালসহ অনেকে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

বিশ্বকাপে মেসিকে হত্যার হুমকি: ফাঁস হলো এফবিআইয়ের গোপন নথি

বিশ্বকাপ ফুটবল চলাকালীন লিওনেল মেসিকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ও তারকা ফুটবলারদের হয়রানির চাঞ্চল্যকর…

4 minutes ago

যুক্তরাষ্ট্রে গাঁজা সেবনকারীদের মধ্যে তীব্র বমিভাবের সমস্যা বাড়ছে

যুক্তরাষ্ট্রের হাসপাতালে মারিজুয়ানা সেবনকারীদের মধ্যে তীব্র বমিভাব ও বমির সমস্যা নিয়ে জরুরি বিভাগে যাওয়ার হার…

20 minutes ago

মার্কিন সিনেটে রাশিয়া নিষেধাজ্ঞা বিল পাস, ভারত-চীনকে শাস্তির হুঁশিয়ারি

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি সেখান থেকে জ্বালানি আমদানিকারক চীন ও ভারতের মতো দেশগুলোকে শাস্তি…

29 minutes ago

রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ, লাইনচ্যুত বগি

রংপুরের বাবুপাড়ায় ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ…

33 minutes ago

ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের পথ খুঁজছেন শীর্ষ মার্কিন জেনারেল

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ব্যক্তিগত আলোচনায় ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের কাছে…

38 minutes ago

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাসের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ২

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। শনিবার সকালে…

49 minutes ago

This website uses cookies.