Header Premium (728×90)

Categories: রাজনীতি

একটি সভ্য জগতের পার্লামেন্ট দেখতে চাই: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা একটি সভ্য জগতের পার্লামেন্ট দেখতে চাই। তিনি বলেন, এই লক্ষ্য অর্জনে প্রথম দিন থেকেই বিরোধী দল হিসেবে জামায়াত গঠনমূলক ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। কোনো প্রকার উস্কানিই তাদের এই অবস্থান থেকে সরাতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।

শুক্রবার সকালে বাগেরহাট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, তারা রাজনীতিতে আসুক এটি আমরা মনে করি না। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশের রাজনীতিকে ধ্বংস করেছে, সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এবং অসংখ্য মানুষের জীবন কেড়ে নিয়েছে। গুম, খুন ও পঙ্গুত্বের শিকার হওয়া অসংখ্য মানুষের জন্য দলটি কোনো অনুশোচনা প্রকাশ করেনি। শুধু দল ভারী করার জন্য তাদের রাজনীতিতে ফিরিয়ে আনা একটি জঘন্য অপরাধ বলে তিনি উল্লেখ করেন।

সরকারের দায়িত্বশীল ভূমিকার বিষয়ে তিনি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার মূল দায়িত্ব সরকারের। সরকার যত ভালোভাবে এই জায়গাটি সামাল দেবে, বাংলাদেশ তত সুন্দরভাবে পরিচালিত হবে। সংসদের ভেতরে সহযোগিতার প্রয়োজনীয়তা যেখানে রয়েছে সেখানে দল সহযোগিতা করছে এবং যেখানে বিরোধিতা করা প্রয়োজন সেখানে বিরোধিতা করছে বলেও তিনি জানান। জুলাই সনদ প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, এখনো আমরা দুই মেরুতে অবস্থান করছি। তবে দেশের ৭০ ভাগ মানুষের রায়কে অবশ্যই সম্মান করতে হবে এবং কোনো অবস্থাতেই তা অপমান হতে দেওয়া হবে না।

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে গণমাধ্যম এখনো প্রকৃত অর্থে স্বাধীন নয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করা জরুরি।

বাগেরহাট জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, বাগেরহাট-১ আসনের এমপি মাওলানা মো. মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের এমপি শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের এমপি অধ্যক্ষ মো. আব্দুল আলীম, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু এবং সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনসহ স্থানীয় নেতারা।

মতবিনিময় সভা শেষে ডা. শফিকুর রহমান বাগেরহাট কামিল মাদ্রাসা চত্বরে দলীয় রোকন সম্মেলনে অংশ নেন। এরপর ষাট গম্বুজ মসজিদে জুমার নামাজ আদায় শেষে মধ্যাহ্নভোজে অংশ নিয়ে বিকাল ৪টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন

রাজশাহীর ডিঙ্গাডোবায় মুদিদোকানি বারিউল ইসলাম হত্যা মামলায় পান দোকানি হানিফ আলী ও তার ভাইকে ফাঁসানোর…

5 hours ago

উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন উয়েফার মধ্যকার দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত।…

6 hours ago

ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন…

6 hours ago

মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক

ভোলার মনপুরা উপজেলায় ১০০ ইয়াবা উদ্ধারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রামনেওয়াজ লঞ্চঘাট…

6 hours ago

রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা

বলিউড তারকা রণবীর কাপুরের জন্মদিনে আলিয়া ভাট শেয়ার করলেন তাদের একান্ত ভালোবাসার মুহূর্তের ছবি, যা…

6 hours ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন…

6 hours ago

This website uses cookies.