Header Premium (728×90)

রাজনীতি

বিএনপির সভাপতি আবদুল গফুর, সম্পাদক শাহীন আকতার

নীলফামারীর সৈয়দপুরে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে আলহাজ্ব অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার সভাপতি ও শাহীন আকতার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন জেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন প্রামাণিক।

(২০ মার্চ) সোমবার শহরের পৌরসভা সড়কের পৌর কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে শীর্ষ ৩ পদের জন্য কাউন্সিলরদের সরাসরি ভোট নেয়া হয়। বেলা সাড়ে ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির।

এতে বিশেষ অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, রংপুর বিভাগীয় সাংগঠিক সম্পাদক আসাদুল হাবিব ওরফে দুলু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর হোসেন বক্তব্য দেন।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গোপন ব্যালটে ভোট দেন কাউন্সিলররা। এতে ৩০৩ কাউন্সিলরের মধ্যে ২৯৫ জন ভোট দেন। গণনা শেষে সন্ধা সাড়ে সাতটায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এ জেড এম জাহিদ হোসেন।

নির্বাচনে বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার ২০২ ও তার প্রতিদ্বদ্বী প্রার্থী জেলা শাখার যুগ্ম-আহবায়ক প্রভাষক মো. শওকত হায়াৎ শাহ পেয়েছেন ৮৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সদস্য সচিব শাহীন আকতার শাহীন। সাধারণ সম্পাদক পদে অপর প্রার্থী ছিলেন মো. আব্দুল খালেক। কিন্তু গত রোববার রাতে তিনি সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আনোয়ার হোসেন প্রামানিক ১৩৪ ভোট, এম এ পারভেজ লিটন ৯৬ ভোট ও মনোয়ার হোসেন ৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।

editor

Recent Posts

লালমনিরহাটে ভারত গজলডোবা ব্যারাজের ৪০টি গেট খুলে দেওয়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি

স্টাফ রিপোর্টার রংপুর: আগামী কয়েক দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে দেশের বিভিন্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা…

19 hours ago

কুমিল্লায় স্কুল ছাত্র গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলি সহ গ্রেফতার-৪

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা নগরীর কাটাবিল এলাকায় স্কুল ছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধ…

21 hours ago

ফতুল্লা উত্তর দেলপাড়ায় স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে স্বামীকে নির্মম হত্যা ঘাতক স্ত্রী গ্রেফতার

ফখরুল আলম সাজু ​নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নে ১ নির্মম ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা…

2 days ago

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের দাবি সংসদে, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফখরুল আলম সাজু ​আওয়ামী লীগ সরকারের সময়কার প্রতিষ্ঠানিক লুটপাট ও অর্থপাচারের ভয়াবহ অভিজ্ঞতার রেশ না…

2 days ago

চট্টগ্রামে ব্যাংকের ১৭ লক্ষ টাকা চুরির রহস্য উদ্ঘাটন নিরাপত্তা প্রহরী রংপুর থেকে গ্রেফতার

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম সার্বিক দিক-নির্দেশনায়…

2 days ago

কক্সবাজার ইয়াবা সহ আটক ১

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: কক্সবাজার জেলা উখিয়া উপজেলা বালুখালী এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান…

2 days ago

This website uses cookies.