ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করীম মন্তব্য করেছেন যে, তারা শিয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো বড় ভুল করেছেন। বুধবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সৈয়দ রেজাউল করীম বলেন, জাতি তাদের ত্যাগের ইতিহাস স্বর্ণাক্ষরে লিখে রাখবে। তিনি উল্লেখ করেন, ‘আমরা বারবার জীবন দিয়েছি, পঙ্গুত্ব বরণ করেছি, আমাদের সন্তানেরা এতিম হয়েছে, নারীরা বিধবা হয়েছে। কিন্তু যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আমরা ত্যাগ করেছি, তা পূরণ হয় নাই। কারণ আমরা শৃগালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি।’
ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, মানবরচিত তন্ত্রমন্ত্রের মাধ্যমে জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়ন করা সম্ভব নয় এবং এটি আশা করা বোকামি। তিনি দাবি করেন, বৈষম্য রোধ, নারীর নিরাপত্তা নিশ্চিত এবং সংখ্যালঘুদের শান্তি প্রতিষ্ঠায় ইসলামই একমাত্র পরীক্ষিত সমাধান।
সমাবেশে চরমোনাই পীর অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থান যে সুযোগ তৈরি করেছিল, তা কাজে লাগাতে তারা ইসলামের ভিত্তিতে একটি সমঝোতা করেছিলেন। তবে যখন সেই সমঝোতা সম্ভাবনাময় হয়ে ওঠে, তখন স্বার্থান্বেষী মহল ক্ষমতার লোভে আদর্শ বিসর্জন দিয়ে প্রচলিত পদ্ধতিতে আগ্রহী হয়ে পড়ে। এতে দেশের ও জুলাইয়ের প্রত্যাশা নষ্ট হওয়ার পাশাপাশি ইসলামের সম্ভাবনাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিজের বাল্যবিয়ে ঠেকাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপস্থিত হয়ে সহায়তা চেয়েছেন…
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।…
গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…
এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…
This website uses cookies.