Header Premium (728×90)

Categories: রাজনীতি

জনগণের অধিকার প্রতিষ্ঠাই জুলাইয়ের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন : মির্জা ফখরুল

জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারীদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৩ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ উদ্যোগে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জুলাই আমাদের হৃদয়ের অবিচ্ছেদ্য অংশ। এই আন্দোলনে যারা বুকের তাজা রক্ত দিয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের আত্মত্যাগের কারণেই দেশে পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে একটি গণতান্ত্রিক ও জনগণের অধিকারভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরও বলেন, দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় দেশে যে প্রত্যাশা তৈরি হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান সেই আকাঙ্ক্ষাকে আরও শক্তিশালী করেছে। এখন বিভাজন ও সংঘাতের রাজনীতি পরিহার করে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।

বর্তমান সরকারের কার্যক্রম সম্পর্কে মন্ত্রী জানান, জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং ইতোমধ্যে এ লক্ষ্যে কাজ শুরু হয়েছে। সংসদে সংশ্লিষ্ট কমিটি গঠন করা হয়েছে এবং প্রয়োজনীয় সংস্কারগুলো আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে। মির্জা ফখরুল বলেন, সাংবাদিকরা গণতন্ত্রের অন্যতম ভিত্তি। তাই সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, কর্মসংস্থান ও অন্যান্য সমস্যা সমাধানে সরকার গুরুত্ব দেবে। একই সঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ও আহত সাংবাদিকদের পরিবারের প্রতি রাষ্ট্রের দায়িত্ব রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের উন্নয়ন, গণতন্ত্রের বিকাশ এবং মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জুলাইয়ের শহীদসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের অবদান জাতি কখনো ভুলবে না। একটি কার্যকর সংসদের মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করা গেলেই তাদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠিত হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

Recent Posts

ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…

14 minutes ago

বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…

23 minutes ago

শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন

রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…

53 minutes ago

সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা

সৌদি আরবের মক্কা নগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা…

59 minutes ago

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত

রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা জান্নাতুন নিহত হয়েছেন। এ সময় বাবাকে কুপিয়ে জখম…

1 hour ago

সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী সিভিল…

1 hour ago

This website uses cookies.