জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক নোটিশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন মন্তব্য করার অভিযোগ রয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে একটি কারণ দর্শানোর (শোকজ) নোটিশও জারি করেছে দলটি।
নোটিশে তাকে নির্দেশ দেওয়া হয়েছে, কেন তার বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার ব্যাখ্যাসহ লিখিত আত্মপক্ষ সমর্থন এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ দুই কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে জমা দিতে হবে।
জামায়াত ও এনসিপি বিরোধী দল হিসেবে বাজারে দাম পাচ্ছে না বলেই বিভিন্ন ধরণের হামলা-মামলার নাটক…
বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইরানের সরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পদের উৎস খুঁজে বের করতে বড়…
ময়মনসিংহের নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার প্রশাসনিক ভবন সরকারি গেজেট অনুযায়ী নয়াবাড়ি মৌজায় নির্মাণের দাবিতে কান্দিপাড়া…
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) তথ্য অনুযায়ী, জুন মাসের তুলনায় জুলাইয়ে নারী ও শিশু নির্যাতনের মোট…
মরক্কো থেকে স্পেনের সিউতা ভূখণ্ডে প্রবেশের চেষ্টাকালে অন্তত ৫৭ জন অভিবাসী প্রাণ হারিয়েছেন। গত ২৪…
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ ‘ভালোভাবেই এগোচ্ছে’ এবং…
This website uses cookies.