Header Premium (728×90)

Categories: রাজনীতি

বিএনপিকে চ্যালেঞ্জ সারজিস আলমের: কত রক্ত ঝরাতে পারেন আপনারা?

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ওপর হামলার ঘটনার প্রতিবাদে নতুন বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন দলটির মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে কড়া ভাষায় বক্তব্য রাখেন। সারজিস আলম বলেন, "দেখতে চাই আপনার সন্ত্রাসী বাহিনী দিয়ে কত রক্ত ঝরাতে পারেন।"

ফেসবুক পোস্টের তথ্য অনুযায়ী, উত্তরাঞ্চলের জুলাই পদযাত্রার রোডম্যাপের অংশ হিসেবে মৌলভীবাজার জেলায় নির্ধারিত দুটি পদযাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর পরিবর্তে বুধবার বিকেল ৩টায় হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এনসিপির ওপর বিএনপির ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদেই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে তিনি জানান।

এই বিক্ষোভ কর্মসূচি ও সমাবেশে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন উপস্থিত থাকবেন। এছাড়া দলের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ এবং কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি ও সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় পর্যায়ের নেতারা অংশ নেবেন।

পোস্টের শেষে সারজিস আলম তারেক রহমানকে চ্যালেঞ্জ জানিয়ে লেখেন, "জনাব তারেক রহমান, আমরাও দেখতে চাই—আপনি আপনার সন্ত্রাসী বাহিনী দিয়ে কত রক্ত ঝরাতে পারেন, কত কিশোরের চোখ উপড়ে ফেলতে পারেন, কত মানুষের জীবন নিতে পারেন! দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ।"

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০৪: ০৯আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৪: ১১

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী

প্রয়াত সাংবাদিক রুহুল আমিন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী…

3 minutes ago

তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শানলিউরফা প্রদেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিক তথ্যানুযায়ী এতে কোনো প্রাণহানি…

25 minutes ago

ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদে মিছিল করবে পিটিআই। এই কর্মসূচিকে…

35 minutes ago

৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিশেষ বিসিএসের…

36 minutes ago

জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের

শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে নভেম্বর-ডিসেম্বরের পরিবর্তে আগামী বছরের জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি)…

43 minutes ago

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি

আফগানিস্তানের কান্দাহার, পাকতিয়া ও খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায়…

46 minutes ago

This website uses cookies.