নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক আলোচনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আজহারুল ইসলাম মান্নান আন্দোলনের স্মৃতিচারণ করে বলেন, আন্দোলনের শুরুর দিকে নারায়ণগঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সে সময় তাকে লক্ষ্য করে গুলি করা হলে নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে তাকে রক্ষা করার চেষ্টা করেন। এ সময় তার মাথার ওপর দিয়ে চলে যাওয়া একটি গুলি শাওন নামের এক আন্দোলনকারীর শরীরে বিদ্ধ হয় এবং তিনি ঘটনাস্থলেই নিহত হন। এই মর্মান্তিক ঘটনাটি পরবর্তীতে সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল বলে তিনি উল্লেখ করেন।
এমপি মান্নান আরও বলেন, জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্দোলনের সব শহীদ ও আহতদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। সোনারগাঁয়ে এই আন্দোলনে তিনজন শিক্ষার্থী শহীদ হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, তাদের তালিকা উপজেলা প্রশাসনের কাছে সংরক্ষিত রয়েছে। সরকারি সব ধরনের সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে শহীদ পরিবার ও আহতদের অগ্রাধিকার নিশ্চিত করতে তিনি প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলে আশ্বাস দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা শেষে জুলাই আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, জামায়াত নেতা খোরশেদ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সোনারগাঁ শাখার সভাপতি ফারুক আহমেদ মুন্সী, জাতীয় যুব শক্তির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল ও কাউসার আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এছাড়া জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও আন্দোলনে অংশ নেওয়া বীর যোদ্ধারাও এই স্মরণসভায় অংশ নেন।
মঙ্গলে অবতরণের ১৪ বছর পূর্তি ও ৫০০০ সল অতিক্রমের পর কিউরিওসিটি রোভার এখন ভালে গ্রান্দে…
লালমনিরহাট জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে তিন গুণেরও বেশি বন্দি অবস্থান করছেন। ১৯০ জনের ধারণক্ষমতার এই…
ইরানের বেসামরিক বিমান পরিবহন খাতের ওপর বুধবার থেকে কার্যকর হয়েছে সর্বাত্মক মার্কিন নিষেধাজ্ঞা। এর ফলে…
সম্প্রতি পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনীটি হিন্দু পরিবারের মেয়েদের সম্পত্তি প্রাপ্তি এবং মা-বাবার শেষ…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ কূটনীতিকরা তিন ঘণ্টার বিরল এক বৈঠকে…
ডিএসইর ১ কোটি ৪০ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা মওকুফের জন্য বিএসইসির দ্বারস্থ হয়েছে আর্থিক…
This website uses cookies.