Header Premium (728×90)

Categories: রাজনীতি

শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাসের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে। বুধবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অধিবেশন সমাপনী সংক্রান্ত ঘোষণাটি পাঠ করেন। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পর গঠিত বর্তমান বিএনপি সরকারের আমলে এটিই ছিল প্রথম বাজেট অধিবেশন।

গত ৭ জুন শুরু হওয়া এই অধিবেশন ২৬ কার্যদিবস চলার পর ১৫ জুলাই শেষ হলো। অধিবেশন চলাকালীন ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপন করেছিলেন। বাজেটের ওপর সাধারণ আলোচনায় ৩১৬ জন সংসদ সদস্য অংশগ্রহণ করেন, যা মোট ১৪ কার্যদিবসে ৪৮ ঘণ্টা ৫১ মিনিট স্থায়ী ছিল।

অধিবেশনের কার্যক্রমে ১০টি সরকারি বিল পাস হয়েছে। কার্যপ্রণালী-বিধির ৭১ বিধি অনুযায়ী ৭১৫টি নোটিশ পাওয়া গিয়েছিল, যার মধ্যে ২৪টি গৃহীত হয় এবং ২২টির ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া ৭১ (ক) বিধি অনুযায়ী ১২৫টি দুই মিনিটের নোটিশ এবং ১৩১ বিধি অনুযায়ী ৪টি সিদ্ধান্ত প্রস্তাব নিয়ে আলোচনা ও নিষ্পত্তি করা হয়েছে।

সংসদ সদস্যদের প্রশ্নের বিষয়ে জানানো হয়, প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ২৭৮টি প্রশ্ন জমা পড়েছিল, যার মধ্যে ৩৫টি প্রশ্নের উত্তর টেবিলে উপস্থাপন করা হয়। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য ৫ হাজার ৩১টি প্রশ্ন জমা পড়ে, যার বিপরীতে ৩ হাজার ৪৭৪টি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য এই অধিবেশনে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিসহ মোট ১১টি কমিটি গঠন করা হয়েছে এবং কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

মঙ্গলের অভিজ্ঞতা পেতে স্বেচ্ছাসেবক খুঁজছে নাসা

মঙ্গলের প্রতিকূল পরিবেশে মানুষের টিকে থাকার সক্ষমতা যাচাই করতে নাসা শুরু করতে যাচ্ছে 'মুন অ্যান্ড…

6 seconds ago

নেত্রকোনায় লাইব্রেরির জমি থেকে আ.লীগের কার্যালয় উচ্ছেদ

নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরে কুমার দ্বীজেন্দ্র পাবলিক লাইব্রেরির জায়গা থেকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় উচ্ছেদ…

17 minutes ago

ফাইনালে আর্জেন্টিনাকে কেন প্রতিপক্ষ হিসেবে চান স্পেনের কোচ

বিশ্বকাপের ফাইনালে নিশ্চিত জায়গা করে নেওয়া স্পেন কোচ লুই দে লা ফুয়েন্তে ব্যক্তিগত সম্পর্কের খাতিরেই…

33 minutes ago

সব সরকারি সুবিধা এক কার্ডে আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের সাধারণ মানুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর সব সরকারি ও আর্থিক সুবিধা একক ব্যবস্থায় আনতে ‘ইউনিভার্সাল…

1 hour ago

পুলিশের পাঁচ কর্মকর্তাকে নতুন দায়িত্ব দিয়ে বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি ও পদায়ন…

1 hour ago

জিম্বাবুয়ের কাছে ৩২ রানে হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরলেও টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। বুলাওয়েতে প্রথম…

2 hours ago

This website uses cookies.