সোমবার রাতে ত্রয়োদশ জাতীয় সংসদে আরও ছয়টি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সংসদ নেতা তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম এই কমিটিগুলো গঠনের পৃথক প্রস্তাব উত্থাপন করেন, যা কণ্ঠভোটে পাস হয়। এর আগে অর্থ, পরিকল্পনা ও আইন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো গঠন করা হয়েছিল। নতুন গঠিত এই ছয়টি কমিটির সভাপতি হিসেবে সরকারদলীয় সংসদ সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন বরিশাল-৩ আসনের এমপি জয়নুল আবেদীন। কমিটির অন্য সদস্যরা হলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ রকিবুল ইসলাম, হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, বিএনপির এমপি কামরুজ্জামান, মনোয়ার হোসেন, শিরীন সুলতানা, জামায়াতের নূরুল ইসলাম ও আবদুল বাতেন।
বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুবকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিএনপির বরকত উল্লাহ বুলু, আবুল হোসেন খান, আবুল কালাম, হেলেন জেরিন খান, হামিদুর রহমান, জামায়াতের সৈয়দ জয়নুল আবেদীন, গাজী এনামুল হক এবং আবদুল মুনতাকিম।
পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সংরক্ষিত আসনের বিএনপিদলীয় এমপি জহরত আদিব চৌধুরী। এ কমিটির সদস্যরা হলেন বিএনপির এমপি আমানউল্লাহ আমান, হুমাম কাদের চৌধুরী, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, এবিএম মোশাররফ হোসেন, সানজিদা ইসলাম, জামায়াতের সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির আতিকুর রহমান মোজাহিদ।
শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালাম। কমিটির সদস্যরা হলেন বিএনপির সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, কাজী রফিকুল ইসলাম, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, মনজুর এলাহী, জামায়াতের সংসদ সদস্য কেরামত আলী, আলফারুক আব্দুল লতীফ ও মাসুদ সাঈদী।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে। কমিটির সদস্যরা হলেন ইশরাক হোসেন, ফজলুর রহমান (কিশোরগঞ্জ-৪), স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল হান্নান, আমীর এজাজ খান (খুলনা-১), জীবা আমিনা খান (সংরক্ষিত আসন), জামায়াতের এমপি জি এম নজরুল ইসলাম, রোকেয়া বেগম ও এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ।
পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে রাজশাহী-৩ আসনের বিএনপির এমপি মোহাম্মদ শফিকুল হক মিলনকে। কমিটির সদস্যরা হলেন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিএনপির এমপি এ কে এম ফজলুল হক মিলন, এ ই সুলতান মাহমুদ বাবু, আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, মুন্সী রফিকুল আলম, জামায়াতের ইজ্জত উল্লাহ, মশিউর রহমান খান ও ইসলামী আন্দোলনের অলি উল্লাহ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পশু জবাইয়ে প্রশাসনের নিষেধাজ্ঞার প্রতিবাদে ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের একটি…
লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের পরবর্তী দুই প্রতিপক্ষ নির্ধারণের কাজ শুরু করেছেন কোচ…
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে ফেসবুক লাইভ করে লোক জড়ো…
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে একদল মাদক কারবারি। ইয়াবাসহ আটক…
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এবং বিদ্যুৎ খাতের ব্যয় সাশ্রয়…
দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রোপিত চারাগাছ বাঁচিয়ে রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন…
This website uses cookies.