Header Premium (728×90)

রাজনীতি

জতীয় নির্বাচনের চেয়েও ইউনিয়ন নির্বাচন চ্যালেঞ্জিং হবে শহীদ উদ্দীন এ্যানী

মোঃ আবদুল আজীম,
স্টাফ রিপোর্টার:

স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় আরো কঠিন চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। গত ২৪শে এপ্রিল শুক্রবার লক্ষ্মীপুর সদর উপজেলার হাজী ফতেহ মোহাম্মদিয়া দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মাদরাসার সভাপতি গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচন ছিল চ্যালেঞ্জিং, তবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে আরো কঠিন, কারণ এতে কোনো দলীয় প্রতীক থাকবে না।

তিনি আরো বলেন, দলের পক্ষে যারা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান, তাদের অবশ্যই জনবান্ধব হতে হবে। জনগণের সাথে সম্পৃক্ততা থাকতে হবে এবং সাধারণ মানুষের প্রয়োজনে কাজ করার মানসিকতা থাকতে হবে। যারা দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকেছেন এবং খোঁজখবর রেখেছেন, তাদেরই প্রার্থী হিসেবে এগিয়ে আসা উচিত।

প্রধান অতিথির বক্তব্যে তিনি এর আগে মন্ত্রী দিঘলী ওয়াপদাখাল ভাঙন এলাকা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

মন্ত্রী বলেন, এদেশে নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে গত ১৭ বছর তৃণমূল পর্যায়ে, গ্রামীণ এলাকায় নানাবিধ সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। বিএনপি নির্বাচিত হয়েছে মাত্র দুই মাস। দেশে স্থানীয় সরকার প্রতিনিধি খুব একটা নেই। চেয়ারম্যান-মেম্বার যারাই আছেন, অনেকে পলাতক, আবার অনেকে দীর্ঘদিন হয়েছে কাজ করার সুযোগ পাননি। ডিপার্টমেন্টসহ সবাই মিলে তাদের সহযোগিতা করে এলাকার উন্নয়নে সজাগ ও সতর্ক থাকি।

এ সময় দলীয় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দল থেকে দুইজন-তিনজন করে প্রার্থী হয়ে যাবেন- কিন্তু নির্বাচিত হতে পারবেন না। সুতরাং সে বিষয় এখন থেকে মাথায় রাখতে হবে। যেকোনো সময় ইউনিয়ন পরিষদ নির্বাচন চলে আসবে, ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান বা মেম্বার হন- বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এটিকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। কারণ ইউনিয়ন পরিষদের প্রতিনিধির নির্বাচনের সাথে আমার-আপনার সবার ভাগ্য জড়িত। জনপ্রতিনিধি যদি ভালো হয় সমাজব্যবস্থাও ভালো হবে, ওই প্রতিনিধি যদি ভালো না হয়ে নিজের জন্য হয়, আমরা জনগণ বিপদে পড়ে যাব। এজন্য সবাইকে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে এখন থেকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

অত্র অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, মন্ত্রীর একান্ত সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।

saju

Recent Posts

রংপুরে ডিবি’র অভিযানে ২৫ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা সহ মাদক বিক্রয়ের নগদ-৩৬৬৫০ টাকা উদ্ধার, ০১ জন মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার রংপুর। রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার…

54 seconds ago

দিনাজপুর ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফখরুল আলম সাজু দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নে ২ মাদক ব্যবসায়ী কে ৯৪ পিস…

3 hours ago

ফায়েম হত্যার মূল আসামি হারুন গ্রেফতার সেনবাগে পুলিশের সাথে আরও ৭ জন গ্রেফতার

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নোয়াখালী জেলা সেনবাগে থানা পুলিশের বিশেষ অভিযানে আরাফাত ফায়েম হত্যা…

3 hours ago

নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

যখন সময় ডেস্ক রিপোর্ট: নেত্রকোণা জেলা মদন উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে পৃথক…

4 hours ago

নওগাঁ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

যখন সময় ডেস্ক রিপোর্ট: নওগাঁ জেলার ধামইরহাটে ১০টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি ধামইরহাট থানা পুলিশ…

4 hours ago

নতুন স্বপ্ন, নতুন উদ্যম, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক ও আদর্শ আমজাদ হাট ইউনিয়ন গড়ার প্রত্যয়ে

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আসন্ন ৫নং আমজাদ হাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান…

16 hours ago

This website uses cookies.