Header Premium (728×90)

রাজনীতি

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে মুহাম্মদ আবদুল জব্বার

মোঃ ইসমাইল হোসেন,
স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মুহাম্মদ আবদুল জব্বার বলেছেন, যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের আপামর ছাত্র-জনতা একটি নতুন আশা ও প্রত্যাশা নিয়ে জাতীয় নির্বাচনে দলীয় প্রতীকের পাশাপাশি ‘হ্যাঁ’ ভোটে রায় দিয়েছে। গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে কোনো টালবাহানা করা হলে জনগণ আবারও রাজপথে নামতে বাধ্য হবে।

শুক্রবার (৬ মার্চ) সকালে নারায়ণগঞ্জের মুয়িদ ফাউন্ডেশন মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার বার্ষিক মজলিসে শুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস, প্রকৌশলী আবদুল বাকী এবং অধ্যাপক ইলিয়াস মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আবদুল জব্বার বলেন, ইসলাম মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি। এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বেরও গ্যারান্টি ইসলাম। ইসলামী আদর্শের ভিত্তিতেই দেশে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। সমাজের সব শ্রেণি ও পেশার মানুষের মাঝে ইসলামী আদর্শ পৌঁছে দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ মমিনুল হক সরকার বলেন, এবারের জাতীয় নির্বাচনে জনগণের আশা-প্রত্যাশা ছিল ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দাঁড়িপাল্লাকে বিজয়ী করা। কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এগারো দলীয় জোটকে পরাজিত করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, আগামী দিনে সব ষড়যন্ত্র মোকাবিলা করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করারও আহ্বান জানান।

saju

Recent Posts

অস্ট্রেলিয়াকে নিয়ে ব্রডের মজা, ওয়ার্নারের পাল্টা বার্তা ‘বাংলাদেশকে ছোট কোরো না’

বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক পরাজয় নিয়ে ‘লাভ ফর ক্রিকেট’ পডকাস্টে কথা বলেছেন ইংল্যান্ডের সাবেক তারকা…

4 minutes ago

হবিগঞ্জে বিক্ষোভের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিবসহ আটক ৩

হবিগঞ্জে দ্রব্যমূল্য ও লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদি হাসানসহ…

6 minutes ago

ভারতে চিকিৎসাধীন অবস্থায় গাজীপুরের দুই বন্ধুর মৃত্যু

উন্নত চিকিৎসার আশায় ভারতে গিয়ে গাজীপুরের দুই বন্ধু হাবিবুর রহমান ও বিল্লাল মাঝির মৃত্যু হয়েছে।…

14 minutes ago

গণআকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যমের কাঠামোগত রূপান্তর জরুরি: তথ্যমন্ত্রী

পরিবর্তনশীল প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলা ও জনগণের আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন ঘটাতে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত রূপান্তরের ওপর…

17 minutes ago

কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি কবির সম্পাদক ঝুলন

রাঙামাটির কাপ্তাই প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে এক বছর মেয়াদি নতুন নয় সদস্যের কমিটি ঘোষণা…

19 minutes ago

সরকারি দপ্তরে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালুর ঘোষণা প্রতিমন্ত্রীর

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন সব দপ্তর ও সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ…

20 minutes ago

This website uses cookies.