Header Premium (728×90)

রাজনীতি

ঠাকুরগাঁও জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ডেস্ক রিপোর্ট:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

দেশনেত্রী বেগম খালেদা জিয়া চির অম্লান শক্ত হাতে বাঁধো তাঁত প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ কাটতে হবে আঁধার রাত এই স্লোগানকে সামনে রেখে বালিয়াডাঙ্গী উপজেলা তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ ফেব্রুয়ারী বুধবার বিকাল ৫ টার সময় বালিয়াডাঙ্গী উপজেলা তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরের প্রদান প্রদান সড়ক পদক্ষিণ করে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সামনে অনুষ্ঠিত হয়।

বালিয়াডাঙ্গী উপজেলা তাঁতীদলের সভাপতি আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক হায়দার আলীর এর সঞ্চালনায় ওঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট ইউসুফ আলী, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বালিয়াডাঙ্গী বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক,সাবেক চোয়ারম্যান মোঃ আবু হায়াত নুরুন্নবী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সৈয়দ আলম, উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি আইয়ুব আলী খান, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মুকবুল হোসেন।

এসময় আরো অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল রাজ্জাক, ও উপজেলা যুবদলের সভাপতি আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক এন্তাজুল হক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাঈদ সহ তাঁতী দলের দপ্তর সম্পাদক সহ উপজেলার ৮ টি ইউনিয়নে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উপস্থিত ছিলেন সকল নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, জাতীয়তাবাদী তাঁতী দল, বিএনপির অন্যতম সহযোগী সংগঠন, ১৯৮০ সালের ১৮ ফেব্রুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত হয়, বিগত দিনে আওয়ামীলীগ আমাদের দলিয় কার্যক্রম বাঁধা সৃষ্টি করে আসছে, আমরা কোনো ধরনের মিছিল মিটিং করতে পারিনি, এখন আমাদের কথা বলা ও প্রতিবাদ করার সময় এসেছে, শহীদ জিয়াউর রহমানের আদর্শের সংগঠন তাঁতী দল, এই দলের মাধ্যমে আমরা সামাজিক কার্যক্রম ও দলকে সুসংগঠিত করে যাবো।

উপজেলা নেতৃবৃন্দের সবার সহযোগিতায় সকলের ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল পর্যায়ে কাজ করে আমরা একটা আদর্শ বাদি সরকার গঠন করতে সক্ষম হয়েছি।এবং উপজেলা নেতৃবৃন্দের সকলের সহযোগিতায় ঠাকুরগাঁও – ২ আসনের ধানের শীর্ষের মনোনীত প্রার্থী ডাঃ আব্দুস সালাম এর বিজয় নিশ্চিত করতে সক্ষম হয়েছি,দলকে আরোও শক্তিশালী করতে হবে।

পরিশেষে উপজেলার তাঁতী দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত করেন।

editor

Recent Posts

শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটি, শনিবার খোলা ব্যাংক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্যাংকে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এই…

15 minutes ago

সরকারি বাসা বরাদ্দ এখন অনলাইনে, স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ

সরকারি কর্মচারীদের আবাসন সুবিধা সহজ ও স্বচ্ছ করতে অনলাইন পদ্ধতি চালু করেছে গৃহায়ণ ও গণপূর্ত…

31 minutes ago

সৌদি আরবের অধিকাংশ আকাশসীমা ও বিমানবন্দর ‘অনিরাপদ’: হুথি মুখপাত্র

সৌদি আরবের বেশিরভাগ আকাশসীমা ও বিমানবন্দরকে 'অনিরাপদ' হিসেবে চিহ্নিত করে বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছে ইয়েমেনের…

32 minutes ago

নিষেধাজ্ঞা প্রত্যাহার, পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত সাজেক

রাঙামাটির সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণের ওপর আরোপিত অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। দুর্গাপূজাকে কেন্দ্র…

35 minutes ago

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশ

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্য বিশেষ প্রটোকল ও নিরাপত্তা…

40 minutes ago

ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় ওয়াকআউট করল বাংলাদেশ প্রতিনিধি দল

আজারবাইজানের রাজধানী বাকুতে আয়োজিত সিআইসিএ সম্মেলনে ইসরাইলের প্রেসিডেন্টের বক্তব্য দেওয়ার সময় প্রতিবাদ জানিয়ে হল ত্যাগ…

50 minutes ago

This website uses cookies.