Header Premium (728×90)

রাজনীতি

কিশোরগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী জালাল উদ্দিন বিজয়ী হয়েছেন

মোঃ পলাশ সালমান
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে বেসরকারি ভাবে নিবার্চিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, উপজেলা বিএনপির আহ্বায়ক এড. মো. জালাল উদ্দিন।

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা বেসরকারি ভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।

এড. মো. জালাল উদ্দিন (পাকুন্দিয়া-কটিয়াদী) দুইটি উপজেলার ১৭০টি ভোট কেন্দ্রে ২৪ হাজার ৬৫৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন, বেসরকারি ফলাফলে এড. মো. জালাল উদ্দিন পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৬১৬ ভোট।

তার নিকটতম প্রতিদ্ধন্ধী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম মোড়ল ১ লাখ ১৭ হাজার ৯৬১ ভোট পেয়েছেন।

এ আসনের অন্যান্য প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী (মটর সাইকেল) নূর উদ্দিন আহাম্মেদ, তিনি পেয়েছেন ১ হাজার ৩১৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী (ময়ূর) মো. আনিসুজ্জামান খোকন পেয়েছেন ৩৬৩ ভোট, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী (লাঙ্গল) মো. আফজাল হোসেন ভূঁইয়া পেয়েছেন ২ হাজার ১১৩ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী (হাতপাখা) মো. আবুল বাশার রেজওয়ান পেয়েছেন ৩ হাজার ৫৬৬ ভোট, বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট মনোনীত প্রার্থী (টেলিভিশন) মো. বিল্লাল হোসেন পেয়েছেন ২২২ ভোট ও গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী (ট্রাক) মো. শফিকুল ইসলাম পেয়েছেন ৩৯৫ ভোট।

এদিকে বিএনপি প্রার্থী এড. মো. জালাল উদ্দিন বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় উপজেলা জুড়ে নেতাকমীর্দের মাঝে আনন্দ বিরাজ করছে।

editor

Recent Posts

সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় হুতি বিদ্রোহীদের হামলা

ইয়েমেনের রাজধানী সানায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার কয়েক ঘণ্টার মধ্যে সৌদি আরবের আরামকো তেল…

6 minutes ago

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আধুনিক স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে অটোমেটেড প্রসেস কন্ট্রোল সিস্টেম স্থাপনের কাজ…

19 minutes ago

প্রাকৃতিক দুর্যোগে ধৈর্য ও আল্লাহর স্মরণে মুমিনের করণীয়

প্রাকৃতিক দুর্যোগের সময় বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করা মুমিনের পরিচয়। দুর্যোগের মুহূর্তে তওবা, জিকির…

29 minutes ago

প্রথম ভারতীয় সুপারস্টার অশোক কুমারের জীবন ও ক্যারিয়ারের অজানা কথা

ভারতীয় চলচ্চিত্রের প্রথম সুপারস্টার হিসেবে খ্যাত অশোক কুমারের আজ জন্মবার্ষিকী। সাদাকালো যুগের এই কিংবদন্তি অভিনেতার…

40 minutes ago

আখাউড়া প্রশাসনে বহিরাগত ‘পাবলিক পেশকার’ আমজাদের দাপট

সরকারি কর্মচারী না হয়েও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ ও মোবাইল কোর্টের পেশকার…

1 hour ago

বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট ও চ্যাম্পিয়নস লিগের আজকের সূচি

বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট সিরিজের তৃতীয় ওয়ানডে এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চকর সব ম্যাচ সরাসরি সম্প্রচারের…

1 hour ago

This website uses cookies.