ফখরুল আলম সাজু
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) আসনে বেসরকারি ভাবে বিপুল ভোটে জয় লাভ করেছেন ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী মুন্সি রফিকুল আলম মজনু।
১২১টি কেন্দ্রের সবকটির প্রাপ্ত ফলাফলে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বড় ব্যবধানে পরাজিত করেছেন, ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম নিয়ে গঠিত এই আসনে মোট ভোটারের সংখ্যা ৩,৮১,১৬২ জন, ভোট গ্রহণ শেষে ১২১টি কেন্দ্রের সবকটির চূড়ান্ত ফলাফল পাওয়া গেছে।
ধানের শীষ প্রতীক নিয়ে মুন্সি রফিকুল আলম মজনু পেয়েছেন ১,১৯,৯০৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম কামাল উদ্দিন দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৮৫,৬১৫ ভোট, মুন্সি রফিকুল আলম মজনু ৩৪,২৮৯ ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
ভোট গণনা শেষে ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থকরা এই জয়কে গণতন্ত্রের জয় হিসেবে অভিহিত করেছেন, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শান্তিপূর্ণ ভাবেই ভোট গণনা ও ফলাফল প্রকাশ সম্পন্ন হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তল্লাশি চালিয়ে একটি প্রাডো গাড়ি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার করেছে কুমিল্লা জেলা…
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় গ্যাস সংকটের কারণে সিএনজি ও অটোরিকশার ভাড়া বৃদ্ধিতে সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছেন।…
ভোলার মনপুরায় জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনের সরকারি ১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ…
জ্বালানি পণ্যের অস্থিরতা মোকাবিলা ও উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে কাতার সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী…
পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ার লক্ষ্যে লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন সড়কে ২০০টি ডাস্টবিন স্থাপনের কার্যক্রম শুরু…
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে আসাদুজ্জামানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান করার সুপারিশ…
This website uses cookies.